আজ ক্লাসিকোতে যেভাবে ইতিহাস গড়তে পারে বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৬, ১২:২৫আপডেট : ১০ মে ২০২৬, ১৯:২৫

কাতালুনিয়ায় জমে উঠেছে মহারণের আবহ। লা লিগার মুকুট মাথায় তুলতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ রবিবার রাত ১টায় মাঠে নামছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকা কাতালান ক্লাবটি আজ এল ক্লাসিকো জিতলে গাণিতিকভাবে লা লিগার চলতি মৌসুমের রাজা বনে যাবে। 

ঐতিহ্যবাহী এই দ্বৈরথে এবারই প্রথম ইতিহাসের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা। এর আগে এল ক্লাসিকোতে কখনও শিরোপা জয়ের সুযোগ পায়নি তারা। এবারই প্রথম সেই সুযোগ পাচ্ছে ফ্লিকের দল। 

নতুন সংস্কার করা ঘরের মাঠে ২০২৩ সালের মার্চে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জাভির অধীনে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এবার হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা আরও আত্মবিশ্বাসী, আরও আক্রমণাত্মক। ড্র করলেও নিশ্চিত হবে শিরোপা। 

শুধু শিরোপাই নয়, ইতিহাসের পাতাতেও বড় পরিবর্তনের সুযোগ অপেক্ষা করছে বার্সার সামনে। সব ধরনের আনুষ্ঠানিক প্রতিযোগিতা মিলিয়ে বর্তমানে রিয়াল মাদ্রিদের জয় ১০৬টি, বিপরীতে বার্সেলোনার ১০৫টি। ফলে আজ জয় পেলে মুখোমুখি লড়াইয়ের সর্বকালের রেকর্ডে সমতা আনবে বার্সেলোনা। 

এক নজরে আরও কিছু তথ্য: 

*এল ক্লাসিকোতে ড্র করলেই ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করবে বার্সা।

* বাকি চার ম্যাচের যেকোনো একটিতে জয় পেলে বার্সেলোনার পয়েন্ট হবে ১০০। তাতে ২০১১-১২ মৌসুমে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের গড়া লা লিগার সর্বকালের ১০০ পয়েন্টের রেকর্ডে ভাগ বসাবে তারা।

* মৌসুমের বাকি সব ম্যাচ জিততে পারলে এক মৌসুমে সর্বোচ্চ ৩২ জয়ের রেকর্ডও ভেঙে ফেলবে বার্সা। বর্তমানে এই রেকর্ড যৌথভাবে ধরে রেখেছে মরিনহোর রিয়াল মাদ্রিদ (২০১১-১২) ও টিটো ভিলানোভার বার্সেলোনা (২০১২-১৩)।

* রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিসের বিপক্ষে আসন্ন দুই হোম ম্যাচে জিততে পারলে ৩৮ ম্যাচের লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে শতভাগ জয়ের কীর্তি গড়বে বার্সেলোনা।

* ইতিহাস বলছে, এল ক্লাসিকোতে লা লিগার শিরোপা নির্ধারিত হয়েছে মাত্র একবার। ১৯৩১-৩২ মৌসুমে বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেবার তারা অল্প ব্যবধানে অ্যাথলেতিক বিলবাওকে পিছনে ফেলেছিল।

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান