ব্যাংককে ঋতুপর্ণাদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৬, ১৬:২৫আপডেট : ১৬ মে ২০২৬, ১৬:২৫

ভারতে অনুষ্ঠিতব্য সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ব্যাংককে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। আজ শনিবার অনুশীলন শেষে দলের ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এসময় তিনি আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে খেলোয়াড়দের শুভকামনা জানান এবং উৎসাহ দেন।

ব্যাংককে অবস্থানকালে সকালে অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প পরিদর্শন করেন বাফুফে সভাপতি। সেখানেই অনুশীলন করছে আফঈদা খন্দকাররা। এসময় অ্যালপাইন স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদি সাক সুনতারোসের সঙ্গে বৈঠক করেন তাবিথ। নারী জাতীয় দলকে চমৎকার আতিথেয়তা ও সহযোগিতা দেওয়ার জন্য অ্যালপাইন ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান তিনি।

আগামীকাল অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প মাঠে ব্যাংকক উইমেন্স লিগের টায়ার-১ দলের ব্যাংকক উইমেন্স এফসির বিপক্ষে আরও একটি ক্লোজড ডোর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে আগামী ২১ মে ভারতের গোয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। সেখানে ২৫ মে শুরু হবে এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৩১ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।

উল্লেখ্য,সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার তাদের সামনে রয়েছে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের সুযোগ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
জাতীয় দলের অনুশীলন নিয়ে ‘গোপনীয়তা’ কেন
জাতীয় দলে ম্যানেজার ও কো-অর্ডিনেটরের কাজ কী, যা বললেন বাফুফে সভাপতি
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ