হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশ দলে নতুন মুখ স্বাধীন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মে ২০২৬, ১২:২৯আপডেট : ২৫ মে ২০২৬, ১২:২৯

৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। সেই ম্যাচ লক্ষ্য করে আজ হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।  আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ক্যাম্প। নতুন কোচ থমাস ডুলির অধীনে বিকালে কিংস অ্যারেনাতে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা।

বাফুফে আজ সকালে ৩০ জনের স্কোয়াড প্রকাশ করেছে। কাবরেরার বিদায়ের পর জিকোর জাতীয় দলের দরজা আবার খুলেছে। ৩২ মাস পর জায়গা হলো তার। এছাড়া দলে নতুন মুখ হিসেবে রয়েছেন পিডাব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন। 

বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র হামজা চৌধুরী ও শমিত সোম ঢাকায় আসবেন না। ইংল্যান্ড থেকে সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন।

বাফুফে বাংলাদেশ দলে নতুন সহকারী কোচ হিসেবে ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে নিয়োগ দিয়েছে। গতকাল রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তিনিও টিম হোটেলে অবস্থান করছেন। 

বাংলাদেশের প্রাথমিক দল 

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মো. তাজ উদ্দিন, মো. রহমত মিয়া, মো. আব্দুল্লাহ ওমর, মো. শাকিল হোসেন, মো. ইশা ফয়সাল, এস এম মঞ্জুরুল রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ।

ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মো. মিনহাজুল করিম স্বাধীন এবং মো. রফিকুল ইসলাম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু
কোচ-অধিনায়ক ছাড়াই সংবাদ সম্মেলন!
দেড় ঘণ্টা আগে বাফুফের ঘোষণা, জোন্সের দলের সংবাদ সম্মেলন নিয়ে রহস্য!
সর্বশেষ খবর
পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীতে সাঁতারের রোমাঞ্চ
পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীতে সাঁতারের রোমাঞ্চ
অজ্ঞাত মরদেহগুলো দাফন করবে নেপাল, পরে শনাক্ত হবে যেভাবে
অজ্ঞাত মরদেহগুলো দাফন করবে নেপাল, পরে শনাক্ত হবে যেভাবে
আকাশ ছিল নীল, তবু আচমকা প্লাবন: নেপালের বন্যায় প্রশ্নের মুখে সতর্কবার্তা ব্যবস্থা
আকাশ ছিল নীল, তবু আচমকা প্লাবন: নেপালের বন্যায় প্রশ্নের মুখে সতর্কবার্তা ব্যবস্থা
গুমের শিকার পরিবারকে বেঁচে থাকার মতো জীবনযাপনের সুযোগ দিন
গুমের শিকার পরিবারকে বেঁচে থাকার মতো জীবনযাপনের সুযোগ দিন
সর্বাধিক পঠিত
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী