দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৬, ১৮:১৯আপডেট : ০৬ জুন ২০২৬, ১৮:২৪

সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ফাইনাল। এই ম্যাচে জিততে পারলেই টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

ফাইনালের আগে একাদশে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।

নেপালের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকলেও ফাইনালে আফঈদা খন্দকারকে আবারও সুযোগ দিয়েছেন কোচ বাটলার।

নারী সাফের ইতিহাসে বাংলাদেশের প্রথম ফাইনাল ছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। সেই ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। পরবর্তী আসরে ফাইনালে উঠতে পারেনি দলটি। তবে ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এবার ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ ঋতুপর্ণাদের সামনে।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
চ্যাম্পিয়নস লিগে দারুণ জয়ে শুরু ঋতুপর্ণাদের 
সর্বশেষ খবর
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি