বিশ্বকাপে তাপমাত্রা নিয়ে বেশি আলোচনা হচ্ছে: ইংল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৬, ১২:৪২আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:৪২

উত্তর আমেরিকার বিশ্বকাপ ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন তাপমাত্রা। তবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের মতে, টুর্নামেন্টে গরম কোনো বড় প্রভাব ফেলবে না। প্রস্তুতির কারণে খেলোয়াড়রা ইতোমধ্যেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে মনে করেন তিনি। আরও বলেছেন, ব্যাপারটা নিয়ে প্রয়োজনের তুলনায় বেশি আলোচনা হচ্ছে।

বিশ্বকাপের আগে কেইন দারুণ ছন্দে রয়েছেন। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ে তার দুর্দান্ত হেডে করা গোলটি ছিল চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে নিজের ৬৭তম গোল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দলের ‘ফ্রিস্টাইল’ ফুটবল নিয়ে সন্তুষ্ট ছিলেন না ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে খারাপ মানের মাঠে কোনো চোট ছাড়াই ম্যাচ শেষ করতে পারাকে ইতিবাচক হিসেবেই দেখছেন কেইন।

সেই ম্যাচে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হয়েছে ইংল্যান্ডকে। মাঠের অবস্থা সম্পর্কে কেইন বলেছেন, কিছুটা আঠালো ছিল। তবে আবহাওয়া নিয়ে অতিরিক্ত আলোচনা হচ্ছে বলেই মনে করেন ইংল্যান্ড অধিনায়ক, ‘সত্যি বলতে, আমার মনে হয় না গরমটা খুব বেশি সমস্যা তৈরি করেছে।’

গত বছর যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকার বলেছেন, ‘অনুশীলনের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। প্রথম কয়েকদিনের পর আমার মনে হয়েছে দলের বেশিরভাগ খেলোয়াড়ই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। আজও মাঠে খুব খারাপ লাগেনি। তাই আমার মনে হয় বিষয়টি নিয়ে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে।’

আরেকটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি সম্পর্কে কেইন বলেছেন, ‘আরেকটি বিশ্বকাপে একদল খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া অবশ্যই বিশেষ কিছু। অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। আমি শুধু টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায়। আমার মনে হচ্ছে আমি ক্যারিয়ারের সেরা অবস্থায় আছি, আর বিশ্বকাপ যেন দ্রুত শুরু হয় সেটাই চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ