স্লোভেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৬, ১৩:৪৭আপডেট : ০৮ জুন ২০২৬, ১৩:৪৭

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচজুড়ে এগিয়ে থেকেও শেষ দিকে সমতায় ফিরেছিল স্লোভেনিয়া। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মারিও পাসালিচের গোল ২০১৮ সালের রানার্সআপদের মুখে স্বস্তির হাসি এনে দিয়েছে। জয়ের আত্মবিশ্বাস নিয়েই এখন বিশ্বকাপ মিশনে নামছে লুকা মদ্রিচের দল।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এটিই ছিল ক্রোয়েশিয়ার শেষ প্রস্তুতি ম্যাচ। সর্বশেষ দুই বিশ্বকাপেই অন্তত সেমিফাইনাল খেলা দলটি ১৭ জুন ডালাসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

নিজ মাঠে সম্ভবত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা অধিনায়ক লুকা মদ্রিচ দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষ দিকে মার্টিন বাতুরিনার ভুল পাসের সুযোগ নিয়ে সমতায় ফেরান স্লোভেনিয়ার বদলি খেলোয়াড় আন্দ্রাজ স্পোরার।

সমতায় ফেরার পর ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্লোভেনিয়ার রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগটি কাজে লাগান পাসালিচ। ভলিতে জালে বল জড়িয়ে ক্রোয়েশিয়াকে জয় উপহার দেন তিনি।

প্রথমে ৫১ মিনিটে ইভান পেরিসিচের পাস থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন ৪০ বছর বয়সী মদ্রিচ। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ১৯৮ ম্যাচে ২৯তম গোল। তবে ৮৩ মিনিটে রক্ষণভাগের ভুলে সেই লিড হারায় ক্রোয়েশিয়া। বাতুরিনার ব্যাকপাস থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি স্পোরার।

প্রথম প্রস্তুতি ম্যাচে গত মঙ্গলবার বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া। বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের পাশাপাশি তাদের প্রতিপক্ষ ঘানা ও পানামা।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ