জয়ের রাতে ড্রেসিং রুমে একা কেঁদেছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক 
২৫ জুন ২০২৬, ১৫:১৩ আপডেট : ২৫ জুন ২০২৬, ১৬:০৩

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তবে ম্যাচের পর সব আলো কেড়ে নিলেন ৯৮১ দিন পর সেলেসাওদের জার্সিতে ফেরা নেইমার জুনিয়র। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে এই কিংবদন্তি জানালেন, মাঠে ফেরার তীব্র আবেগে খেলা শেষে ড্রেসিংরুমে একা একাই কেঁদেছেন!  

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে পায়ের পেশির চোটের কারণে মাঠে নামা হয়নি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। অবশেষে কাল ম্যাচের দ্বিতীয়ার্ধে মাথেউস কুনিয়ার বদলি হিসেবে যখন মাঠে নামেন, তখন  ব্রাজিলের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়। ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবার, বন্ধু এবং কোটি ভক্তদের। 

নেইমার বলেন, “কোনও সন্দেহ ছাড়াই বলবো, এটি আমার ক্যারিয়ারের অন্যতম বিশেষ একটি দিন। সেলেসাওদের হয়ে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন, আর আমি আবারও সেই সুযোগ পেয়েছি। দীর্ঘদিন আমি জাতীয় দল থেকে দূরে ছিলাম। এই জার্সিটা আমি প্রচণ্ড মিস করেছি এবং মাঠে ফিরতে মরিয়া হয়ে ছিলাম।” 

নেইমার আরও যোগ করেন, “আজ মাঠে নামার পর এক বিশাল স্বস্তি অনুভব করেছি। আমি একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এবং খেলা শেষে একা একাই কেঁদেছি। কারণ এই চেনা অনুভূতিগুলো আরও একবার ফিরে পাওয়া, জীবনকে নতুন করে উপভোগ করার আনন্দটাই অন্যরকম। আমি প্রতিটি ব্রাজিলিয়ান ভক্তের কাছে কৃতজ্ঞ যারা আমার জন্য প্রার্থনা করেছেন, বিশেষ করে আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ।” নেইমারের ফেরা ব্রাজিল শিবিরে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
আবারও মাঠ কাঁপাবেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো
বিশ্বের সেরা অ্যাকাডেমির র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের ৫ ক্লাব, আর্জেন্টিনার কয়টি?
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
সর্বশেষ খবর
চ্যাটজিপিটিতে যুক্ত হলো আইক্লাউড, যেসব নতুন সুবিধা পাচ্ছেন অ্যাপল ব্যবহারকারীরা
চ্যাটজিপিটিতে যুক্ত হলো আইক্লাউড, যেসব নতুন সুবিধা পাচ্ছেন অ্যাপল ব্যবহারকারীরা
মাটির দেয়ালে রঙের জাদু, পুরো গ্রাম যেন শিল্পীর ক্যানভাস!
মাটির দেয়ালে রঙের জাদু, পুরো গ্রাম যেন শিল্পীর ক্যানভাস!
ভোট দিয়েই যে অভিযোগ জানালেন জামায়াতের প্রার্থী
ভোট দিয়েই যে অভিযোগ জানালেন জামায়াতের প্রার্থী
‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিলো না’, ট্রাম্পের যুক্তি নাকচ ওবামার
‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিলো না’, ট্রাম্পের যুক্তি নাকচ ওবামার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা