তিন পজিশন নিয়ে মধুর সমস্যায় স্ক্যালোনি 

স্পোর্টস ডেস্ক 
০২ জুলাই ২০২৬, ১৩:১৬আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭:৪৯

বিশ্বকাপের নকআউট লড়াইয়ের কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে একাদশ নিয়ে মধুর সমস্যায় রয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। কানসাস সিটিতে নিজেদের প্রস্তুতি সেরেই বুধবার রাতে মায়ামিতে পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বচ্যাম্পিয়নরা বাড়তি সময় পাচ্ছে।

বুধবার কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন সেশনটি অনুষ্ঠিত হয়েছে ক্লোজ ডোরে। কানসাস থেকে প্রায় এক ঘণ্টা দেরিতে রওনা দেয় মেসিদের বহনকারী চার্টার্ড বিমান। আজ বৃহস্পতিবার ইন্টার মায়ামির অনুশীলন ভেন্যুতে শেষবারের মতো গা গরম করতে নামবে আর্জেন্টিনা। 

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে এখনও তিনটি পজিশনে ধোঁয়াশা কাটেনি। এর আগের দিনের অনুশীলনেও স্ক্যালোনি গণমাধ্যমের সামনে মোট ১৩ জন খেলোয়াড়ের মধ্যে ট্যাকটিক্যাল বিব বণ্টন করেছিলেন। ফলে কার খেলা নিশ্চিত তা বোঝার কোনও উপায় ছিল না। স্ক্যালোনি এখন মূলত তিনটি পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছেন।

প্রথমত, লেফট ব্যাক হিসেবে কে শুরুর একাদশে থাকবেন? চোট কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো নাকি গ্রুপ পর্বে দারুণ খেলা ফাকুন্দো মেদিনা? এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখবেন কিনা, তা নির্ভর করছে কুটি রোমেরোর ফিটনেস রিপোর্টের ওপর। সবচেয়ে বড় প্রশ্ন- আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন? লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজও লড়াইয়ে আছেন।

শেষ অনুশীলনে সবশেষ দেখে একাদশ ঠিক করবেন স্ক্যালোনি।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত