বিশ্বকাপ থেকে বিদায়ের পরই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৬, ১৪:৪৬আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৪:৪৬

বিশ্বকাপের শেষ ৩২-এ ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কঙ্গো। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আবেগঘন মুহূর্ত তৈরি হয় ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলন চলাকালেই নিজের বাবার মৃত্যুসংবাদ পান কঙ্গো কোচ সেবাস্তিয়ান দেশাব্রে।

বুধবার সংবাদ সম্মেলনের একেবারে শেষ দিকে দলের মিডিয়া কর্মকর্তা হঠাৎ ফরাসি ভাষায় বলে ওঠেন, ‘ধন্যবাদ। তবে আমরা জানাতে চাই, কোচ তার বাবাকে হারিয়েছেন।’ এরপর তিনি দেশাব্রের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

হঠাৎ পাওয়া এই দুঃসংবাদের পর স্তব্ধ হয়ে যান দেশাব্রে। সংক্ষিপ্তভাবে ধন্যবাদ বলে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি।

গত চার বছর ধরে কঙ্গোর দায়িত্বে থাকা ফরাসি এই কোচের হাত ধরেই ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। কঠিন ‘জে’ গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে নকআউট নিশ্চিত করে তারা।

ইংল্যান্ডের বিপক্ষেও শুরুটা ছিল স্বপ্নের মতো। ম্যাচের সপ্তম মিনিটেই ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় কঙ্গো। এরপর দীর্ঘ সময় ইংল্যান্ডকে চাপে রাখলেও শেষ পর্যন্ত হ্যারি কেইনের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে ইউরোপের দলটি।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত