ভোজিনহাকে চায় ব্রাজিলের দুই ক্লাব 

স্পোর্টস ডেস্ক 
০৫ জুলাই ২০২৬, ১৮:৫৯আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৮:৫৯

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা কেপ ভার্দে গোলকিপার ভোজিনহাকে পেতে আগ্রহী  ব্রাজিলের দুটি ক্লাব আভাই এফসি ও আতলেতিকো গোইয়ানেন্সি।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ভেরিফাইড ফেইসবুক পেইজে নিশ্চিত করেছেন, ৪০ বছর বয়সী গোলকিপারের সঙ্গে যোগাযোগ করেছে ক্লাব দুটি।

সবশেষ পর্তুগালের দ্বিতীয় স্তরের ক্লাব শাভিসের হয়ে খেলেছেন ভোজিনহা। গত মৌসুম পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ছিল তার। এখন তিনি ফ্রি এজেন্ট।

বিশ্বকাপে কেপ ভার্দের চমক জাগানো ফুটবলে বড় অবদান ছিল এই গোলকিপারের। প্রতিটি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপে দেশের অভিষেক ম‍্যাচে সাতটি সেভ করেন তিনি। ম‍্যাচ শেষ হয় গোলশূন‍্য সমতায়।

উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে ভোজিনহার পারফরম্যান্সও ছিল দেখার মতো। সৌদি আরবের সঙ্গে গোল শূন‍্য ড্রয়ে করেন তিনটি সেভ।

আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশে ৩-২ গোলে রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দে হারলেও আলো ছড়ান ভোজিনহা। আটটি সেভ করেন তিনি।

আসরে চার ম‍্যাচে ১৮ সেভ করা ভোজিনহা সবার হৃদয় জয় করেন। বিশ্বকাপের শুরুতে ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল ৫০ হাজারের মতো। এখন সেটা বেড়ে হয়েছে ২ কোটি ৫০ লাখ। সব মিলিয়ে তাকে পেতে এখন আগ্রহী ব্রাজিলের দুই ক্লাব।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকবেন নেইমার?
ব্রাজিলের জয়ে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
মেসির জন্য রাখতে হয় কয়েকশ’ জার্সি!
সর্বশেষ খবর
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকবেন নেইমার?
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকবেন নেইমার?
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ
নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ
নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে