মেসির জন্য রাখতে হয় কয়েকশ’ জার্সি!

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৬, ১৯:৫২আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৯:৫২

মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। লিওনেল মেসিকে আটকাতে একের পর এক ফাউল। কিন্তু ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়রা সারি হয়ে দাঁড়িয়ে গেলেন লিওনেল মেসির জার্সি নিতে! এ নিয়ে একটু মজা করে আর্জেন্টাইন অধিনায়ক তাদের হাতে তুলে দিয়েছেন নিজের স্মারক জার্সি।

আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই ভক্তদের দিতে হয় তার ১০ নম্বর জার্সিটি। আর্জেন্টিনার মাঠে খেলা হলে শত শত জার্সি বিলি করতে হয় মেসিকে। বিশ্বকাপ মাঠেও এমন প্রস্তুতি নেওয়া আছে। প্রতি ম্যাচে নাকি কয়েকশ’ ১০ নম্বর জার্সি তৈরি থাকে ভক্তদের দেওয়ার জন্য।

দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের দেওয়া তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের জন্য মেসির বিখ্যাত ‘১০ নম্বর’ জার্সি প্রস্তুত করে রাখা হয় কয়েকশ’। এগুলো বিভিন্ন খেলোয়াড়, প্রতিপক্ষ, কোচ, দলীয় স্টাফ, ভক্ত, করপোরেট স্পন্সর ও বিভিন্ন দাতব্য সংস্থাকে উপহার দেওয়া হয়।

মেসির জার্সি নিয়ে এই গোলকিপার বলেছেন, ‘আমি যখন জাতীয় দলে যোগ দিই তখন কিটম্যানকে জিজ্ঞাসা করেছিলাম, প্রতি ম্যাচে কতটা জার্সি দেন। তিনি বলেছিলেন মেসির জন্য প্রতি ম্যাচে ২০০ থেকে ৩০০ জার্সি তৈরি করা হয়।’

পেশাদার ফুটবলের নিয়ম হলো, একজন খেলোয়াড়ের জন্য প্রতি ম্যাচে তিনটি জার্সি প্রস্তুত রাখা। একটি প্রথমার্ধে, আরেকটি দ্বিতীয়ার্ধে, অন্যটি বাড়তি রাখা হয়। তবে ম্যাচের বাইরে শুধু মেসির জন্য রাখা হয় কয়েকশ’।

/টিএ/আরকে/
সম্পর্কিত
ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতবে নরওয়ে, ভবিষ্যদ্বাণী রেকদালের
‘হ্যান্ড অব গড’ এর জন্ম নেওয়া মাঠে ইংল্যান্ডের নতুন পরীক্ষা
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকবেন নেইমার?
সর্বশেষ খবর
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়