ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। সেই শেষ বিশ্বকাপেই শেষ ষোলোর লড়াইয়ে আজ স্পেনের মুখোমুখি তারা। রোনালদো কি পারবেন তার শেষটা রাঙাতে? এর জবাব মিলবে ম্যাচের পর।
তার আগে দেখে নেওয়া যাক দুই দলের একাদশ। রবার্তো মার্তিনেজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ী একাদশ থেকে একটি পরিবর্তন এনেছেন। রাফায়েল লিয়াওর জায়গায় পর্তুগালের শুরুর একাদশে সুযোগ পেয়েছেন জোয়াও ফেলিক্স।
অন্যদিকে, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রত্যাশিতভাবেই অস্ট্রিয়াকে দাপটের সঙ্গে হারানো ম্যাচের একাদশে আস্থা রেখেছেন।
স্পেন (৪-২-৩-১): উনাই সিমন; মার্ক কুকুরেয়া, আয়মেরিক লাপোর্তে, পাও কুবার্সি, পেদ্রো পরো, রদ্রি, পেদ্রি, আলেক্স বায়েনা, দানি ওলমো, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারজাবাল।
পর্তুগাল (৪-২-৩-১): দিয়োগো কস্তা, নুনো মেন্দেস, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, জোয়াও কান্সেলো ভিতিনহা, জোয়াও নেভেস, জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো।






