১-০ গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৬, ০৭:৫৪আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫৬

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। মেসির কর্নার থেকে গোলটি করেছেন ম্যাক অ্যালিস্টার। 

এর আগে প্রথম কর্নারটি এলভেদি হেড করে বাইরে পাঠানোর পর পরের কর্নার নিতে মাঠের অন্য প্রান্তে চলে যান মেসি। টানা দ্বিতীয় সেট-পিস থেকে তার ক্রসটি যায় কাছের পোস্টে। যেখানে অপেক্ষায় ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আকানজির পেছন থেকে দারুণভাবে উঠে হেড করেন। তার নিখুঁত হেডে পরাস্ত হন গ্রেগর কোবেল। 

কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রেখেছে মেসির দল।  ম্যাচের শুরুতে বল দখলে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে আক্রমণে একাধিক খেলোয়াড় তুলেও আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের ১০ মিনিটেই নিজেদের ভুলের খেসারত দিতে হয় সুইসদের। বল হারানোর পর পাওয়া কর্নার থেকে লিওনেল মেসির বাড়ানো বলে হেডে জাল খুঁজে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেটিই ছিল প্রথমার্ধের একমাত্র গোল।

এর বাইরে দূরপাল্লার একটি শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরীক্ষায় ফেলেছিলেন সাউ। তবে পুরো প্রথমার্ধে রক্ষণে শৃঙ্খলা বজায় রেখে খুব কম ঝুঁকি নিয়েছে আর্জেন্টিনা। ফলে পাল্টা আক্রমণে যাওয়ার সুযোগও পায়নি সুইজারল্যান্ড। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের