ফ্রান্স একেবারেই ম্যাচে ছিল না: এমবাপ্পেদের তুলাধোনা ফরাসি কিংবদন্তির

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১৩:৪৬আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭:৪৮

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হারের পর ফ্রান্স দলের পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার প্যাট্রিক ভিয়েরা। তার মতে, ম্যাচের প্রতিটি দিকেই স্পেন ছিল এগিয়ে, আর ফ্রান্স নিজেদের সেরাটা দেখাতেই পারেনি।

ম্যাচ শেষে আইটিভি১-এ কথা বলতে গিয়ে ভিয়েরা বলেন, স্পেন সব দিকেই ম্যাচ জিতেছে। ফ্রান্স দল একেবারেই ম্যাচে ছিল না। আমি আগেই বলেছিলাম, ফ্রান্সকে হারাতে হলে স্পেনকে সেরাটা খেলতে হবে, আর তারা সেটাই করেছে।

ভিয়েরার মতে, মাইকেল অলিসেকে নিষ্ক্রিয় করে দেওয়াই স্পেনের অন্যতম বড় সাফল্য ছিল। তিনি বলেন, অলিসেই ছিল আমাদের প্রধান ভরসা। আমাদের দরকার ছিল সে যেন বল পায়। কিন্তু স্পেন তাকে খেলতেই দেয়নি, সে বলই পায়নি।

তিনি আরও বলেন, বিশ্বকাপ জেতার বড় প্রত্যাশা ছিল ফ্রান্সকে ঘিরে। ফলাফলের চেয়ে পারফরম্যান্সই আমাদের বেশি হতাশ করেছে। আজ আমাদের সেরা খেলোয়াড়দের পারফর্ম করা দরকার ছিল, কিন্তু তারা তা পারেনি। একজন-দুজন নয়, পুরো দলই ব্যর্থ হয়েছে। পারফরম্যান্স সত্যিই খুব বাজে ছিল।

উল্লেখ্য, সেমিফাইনালে হেরে ফ্রান্সের ফাইনালের দৌড় শেষ হয়ে গেলেও আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ ২০২৬-এর মিশনটি অন্তত মাথা উঁচু করে শেষ করার সুযোগ রয়েছে ফরাসিদের সামনে।

/এএস/এমওএফ/
সম্পর্কিত
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
আরও একটি ক্লাব কিনছেন মেসি
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল