বেটিং প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর: ইতালির কোচ হওয়ার আগেই বিতর্কে পিরলো 

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৫:২২আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৫:২২

ইতালির জাতীয় ফুটবল দলের সম্ভাব্য প্রধান কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোর নাম আলোচনায় আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এরই মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

সমালোচনার মূল কারণ, পিরলো বর্তমানে রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ফোনবেটের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। 

পিরলো জানান, নিজের নাম ঘিরে চলা বিতর্ক তিনি গভীর কষ্টের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেছেন, ইতালিয়ান ফুটবল ফেডারেশন এবং জাতীয় দলের নতুন কোচ নির্বাচনের সঙ্গে জড়িত সবার প্রতি সম্মান দেখিয়ে এতদিন তিনি নীরব ছিলেন।

পিরলোর দাবি, রাশিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে কোচিং করার সময়। এই সহযোগিতা সম্পূর্ণ বাণিজ্যিক ও ক্রীড়াসংশ্লিষ্ট, এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই।

বিবৃতিতে পিরলো পাওলো মালদিনি এবং লিওনার্দোকে বিশেষ ধন্যবাদ জানান।

তার দাবি, পেপ গার্দিওলা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মালদিনি ও লিওনার্দোই তাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে জোরালো সমর্থন দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত পিরলোর নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন পুরো বিষয়টি পর্যালোচনা করছে। অন্যদিকে, রাশিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে দেশটির রাজনীতিকদের একাংশ তীব্র আপত্তি জানিয়েছেন।

আন্দ্রেয়া পিরলো ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছেন। এছাড়া জুভেন্টাসের কোচ হিসেবেও কোপা ইতালিয়া এবং ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
মোটা অঙ্কের বেতনও টানতে পারলো না, ইতালিকে ‘না’ বললেন গার্দিওলা
গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
২০ লাখ দিয়ে ছেলেকে ইতালি পাঠালাম, এখন লিবিয়ায় আটকে দেড় কোটি টাকা চায়
সর্বশেষ খবর
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
ঋণখেলাপির দুই মামলায় সেই সাহেদ ফের গ্রেফতার
ঋণখেলাপির দুই মামলায় সেই সাহেদ ফের গ্রেফতার
যুবদল নেতাকে হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
যুবদল নেতাকে হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
প্রবাসী কল্যাণমন্ত্রীর ‘নীরব মালয়েশিয়া সফর’, এমডব্লিউএন’র উদ্বেগ
প্রবাসী কল্যাণমন্ত্রীর ‘নীরব মালয়েশিয়া সফর’, এমডব্লিউএন’র উদ্বেগ
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত