সন্তানদের যে উপদেশ দেন মেসি, পেছনে লুকিয়ে নিজের বড় আফসোস

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ০৯:০০আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:০০

ফুটবলে জেতার মতো প্রায় সবই জিতেছেন লিওনেল মেসি। কিন্তু এত সাফল্যের মাঝেও একটি বিষয় আজও তাকে তাড়িয়ে বেড়ায়। ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, ছোটবেলায় ইংরেজি ভাষা না শেখাই তার জীবনের অন্যতম বড় আফসোস।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী এই তারকা। দীর্ঘ ক্যারিয়ারের বেশিরভাগ সময় স্পেনে কাটালেও এখন ইংরেজিভাষী পরিবেশে খেলতে গিয়ে ভাষাগত সীমাবদ্ধতা তাকে মাঝে মধ্যেই বিব্রত করে।

বেশ কয়েক মাস আগে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে মেসি বলেছেন, ‘ছোটবেলায় ইংরেজি শেখা উচিত ছিল। অন্তত কিছুটা হলেও শেখার সুযোগ ছিল, কিন্তু আমি সেটা করিনি। আজ এটা নিয়ে আমার ভীষণ আফসোস হয়।’

তিনি আরও বলেছেন, ‘‘অনেক অসাধারণ ও বিখ্যাত মানুষের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু ভাষা না জানার কারণে ঠিকভাবে কথা বলতে পারিনি। তখন নিজেকে অর্ধেক অজ্ঞ মনে হতো। আমি নিজেকেই বলতাম, 'কী বোকা ছিলাম! কত মূল্যবান সময় নষ্ট করেছি।’’

মেসি জানান, নিজের এই অভিজ্ঞতা থেকেই সন্তানদের সবসময় পড়াশোনা ও ভালো শিক্ষা গ্রহণের গুরুত্ব বোঝান, ‘আমি আমার সন্তানদের সবসময় বলি শিক্ষার গুরুত্ব বুঝতে, মন দিয়ে পড়াশোনা করতে এবং নিজেকে প্রস্তুত রাখতে। তারা যেন আমার মতো এই ভুল না করে।’

মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান মেসি। সেখানে লা মাসিয়া অ্যাকাডেমিতে ফুটবলের পাশাপাশি স্কুলের পড়াশোনাও শেষ করেন।

ফুটবল তাকে জীবনের অনেক শিক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই কিংবদন্তি, ‘ফুটবল আমাকে জীবনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। তবে শুধু সাফল্য নয়, এই খেলাই আমাকে অসংখ্য অভিজ্ঞতা, মূল্যবোধ ও আজীবনের সম্পর্ক উপহার দিয়েছে।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
সর্বশেষ খবর
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি