গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ আগস্ট ২০২৬, ১১:৩১আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:৩৫

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে শনিবার গোল করেছেন রদ্রিগো ডি পল। গোলের পর আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির সতীর্থ লিওনেল মেসির ১০ নম্বর জার্সি দেখিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তার ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অঙ্গভঙ্গি করেন ডি পল।

৩১তম মিনিটে পেনাল্টি এলাকার বাইরে বল পেয়ে দূরপাল্লার শট নেন দেপল। তার জোরালো শট ঠেকাতে ডাইভ দিয়েও ব্যর্থ হন মন্টেরেরি গোলরক্ষক লুইস কার্দেনাস।

গোল করার পর জার্সি খুলে ফেলেন দেপল। ভেতরে দেখা যায় মেসির ১০ নম্বর জার্সি। মেসির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডি পলের এই অঙ্গভঙ্গিকে আর্জেন্টাইন তারকার বাবার প্রতি শ্রদ্ধা হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, মেসির বাবা হোর্হে মেসিকে রোসারিওর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরের বিষয় নিয়ে মেসিকে দৃশ্যত মানসিক চাপে থাকতে দেখা যায়। মেসির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডি পল ওই সময় আর্জেন্টিনা অধিনায়কের পাশে ছিলেন। ক্লাব পর্যায়েও মেসিকে যেন ভুলে যাওয়া না হয়, তা নিশ্চিত করলেন তিনি।

/এএস/ 
সম্পর্কিত
ইনফান্তিনোকে হটানোর অপচেষ্টা চলছে: ফিফা 
লিওনেল মেসির কেবল বাবা নন, হোর্হে মেসি আসলে কে ছিলেন
আর্জেন্টাইন গণমাধ্যমে মেসির বাবার মৃত্যুর খবর
সর্বশেষ খবর
গলায় ওড়না প্যাঁচানো মায়ের লাশের পাশে শিশুসন্তানের হাত-পা বাঁধা মরদেহ
গলায় ওড়না প্যাঁচানো মায়ের লাশের পাশে শিশুসন্তানের হাত-পা বাঁধা মরদেহ
হরমুজ খুলতে ইরানের সর্বশেষ শর্ত কি মানবেন ট্রাম্প
কী, কেন, কীভাবেহরমুজ খুলতে ইরানের সর্বশেষ শর্ত কি মানবেন ট্রাম্প
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
নিজ ভূমিতেই কেন পরবাসী আদিবাসীরা?
নিজ ভূমিতেই কেন পরবাসী আদিবাসীরা?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক