গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়ে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার!

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১৫:২০আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫:২৫

গোল করে উচ্ছ্বাসটা যেন একটু বেশিই হয়ে গিয়েছিল। দর্শকদের সঙ্গে উদযাপন করতে বিজ্ঞাপনী বোর্ড টপকে ওপাশে যেতেই হঠাৎ একটি সুরঙ্গের মধ্যে পড়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিলের ফুটবলার জেসি মারানহাও। পরে এই ডিফেন্ডার নিজেই স্বীকার করেছেন, অতিরিক্ত আনন্দে নিজেকে সামলাতে পারেননি।

ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগে শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে করিতিবার হয়ে গোল করেন ২৯ বছর বয়সী জেসি। তার হেডে দল এগিয়ে যায় ১-০ গোলে।

এরপর গোল উদযাপন করতে ছুটে যান দর্শকদের দিকে। বিজ্ঞাপনী বোর্ড টপকে ওপাশে যাওয়ার পরই হঠাৎ একটি টানেলে পড়ে যান তিনি। এই পথটি চলে গেছে সফরকারী দলের ড্রেসিংরুমের দিকে।

কষ্ট করে সেখান থেকে বের হয়ে আসতে পারলেও গোড়ালিতে চোট পান জেসি। আর চোটের পর যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে আরেকটি ঘটনা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর তার গোলটি বাতিল করে দেন। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় করিতিবা।

চোটের কারণে বিরতির পরপরই জেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। নিজের চোট নিয়ে জেসি বলেন, ‘ওখানে আমার পা মচকে গিয়েছিল। একটু ব্যথা করছে, তবে আমি ঠিক আছি।’

গোল উদযাপনের সেই উন্মাদনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সেন্টার-ব্যাকরা খুব একটা গোল করে না। তাই যখন গোল করেছি... আমি আসলে নিজেকে সামলাতে পারিনি।’

/এফআইআর/
সম্পর্কিত
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
অক্টোবরে কলকাতায় ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত
সর্বশেষ খবর
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
বিয়েবাড়ির আনন্দ রূপ নিলো বিষাদে, সংসার করা হলো না শাহীনের
বিয়েবাড়ির আনন্দ রূপ নিলো বিষাদে, সংসার করা হলো না শাহীনের
বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?