ইব্রাহিমের গোলে মুরাসকে হারিয়ে ফর্টিসের ইতিহাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৬, ১৭:১৬আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৭:১৬

গতবার কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে হেরেছিল আবাহনী লিমিটেড। সেই দলেরই সদস্য ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবারও মুরাসের বিপক্ষে মাঠে নামলেন তিনি—তবে এবার গল্পটা ভিন্ন। পরাজয়ের বদলে পেলেন জয়ের স্বাদ। আর ইব্রাহিমের মূল্যবান এক গোলেই এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে মুরাস ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে ফর্টিস এফসি।

প্রথমবারের মতো এএফসির কোনো টুর্নামেন্টে খেলতে এসে জয় দিয়ে ইতিহাস গড়েছেন ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সারও। কিংস অ্যারেনায় মুরাসকে হারিয়ে ফর্টিস এখন খেলবে প্রতিযোগিতার গ্রুপ পর্বে।

ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলার কৌশল নেয় ফর্টিস। রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণ থেকে গোল করার চেষ্টা ছিল তাদের পরিকল্পনায়। দলে ছিল আট বিদেশি।

২২ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল ফর্টিস। একক প্রচেষ্টায় বক্সের বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে মুরাসের গোলরক্ষক কস্তিককে একা পেয়ে যান পা ওমর বাবু। বাঁ পায়ের শটে কস্তিককে পরাস্তও করেন তিনি। কিন্তু বল সাইড পোস্টে লেগে বাইরে চলে গেলে হতাশা বাড়ে ফর্টিস শিবিরে।

বিরতির পর চাপ বাড়িয়ে খেলতে থাকে মুরাস। তবে দুই দফায় তাদের হতাশ করেন ফর্টিসের গোলরক্ষক সুজন পেরেরা।

এরপর ৫২ মিনিটে ধারার বিপরীতে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন ইব্রাহিম। পা ওমর বাবুর কাছ থেকে বল রিসিভ করে বক্সে ঢুকে ডান পায়ে আলতো ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নেন ইব্রাহিম। এরপর বাঁ পায়ের গড়ানো শট নেন তিনি। বলটি কিরগিজ গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে গিয়ে জালে জড়ায়। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফর্টিস।

৫৬ মিনিটে জোড়া সেভ করে ফর্টিসের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন মুরাসের গোলরক্ষক ওরেস্ট কস্তিক। পা ওমর বাবুর কর্নার বাঁক খেয়ে পোস্টে জড়ানোর আগমুহূর্তে গোললাইন থেকে বল ঠেকান কস্তিক। ফিরতি বল পেয়ে অনন্ত তামাং কাটব্যাক করেন এরিক বিস্তাকে। তাঁর বাঁক খাওয়ানো শট ডানদিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কস্তিক।

৭৪ মিনিটে আবারও বড় সুযোগ আসে মুরাসের সামনে। মাদানভ ইসমইলোভিচের শট বক্সের ভেতর এরিক বিস্তার হাতে লাগলে পেনাল্টি পায় মুরাস। সেখান থেকে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন আতাবায়েভ এরবল। তাঁর ডান পায়ের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। ফলে লিড ধরে রাখে ফর্টিস।

বাকি সময়ে দুই দলই বল নিয়ন্ত্রণে রেখে গোলের চেষ্টা করেছে। কিন্তু আর কোনো গোল হয়নি।

শেষ বাঁশি বাজার পর নিজেদের মাঠে গরমের মধ্যে শক্তিশালী প্রতিপক্ষ মুরাস ইউনাইটেডকে হারানোর আনন্দে ভাসে ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেকেই এমন জয় তাদের সামনে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়া ভাতা পেয়েও ‘খেপ’ কেন? এবার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
দিনভর আলোচনায় থাকা ইংলিশ কোচ জানালেন কৃতজ্ঞতা
বাংলাদেশ নিয়ে ইংলিশ কোচের অভিযোগ, ‘মানুষ গাড়িতে ধাক্কা দেয়, ঘিরে ধরে টাকা চায়’
সর্বশেষ খবর
ডাকাতির আগের দিন ‘রেকি’, পরদিন অস্ত্রসহ গ্রেফতার ৪
ডাকাতির আগের দিন ‘রেকি’, পরদিন অস্ত্রসহ গ্রেফতার ৪
প্রিয় ছয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন বারাক ওবামা
প্রিয় ছয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন বারাক ওবামা
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
কখনও এসপি কখনও কর্নেল পরিচয়ে চাকরির প্রলোভন, অবশেষে ডিবির জালে ধরা
কখনও এসপি কখনও কর্নেল পরিচয়ে চাকরির প্রলোভন, অবশেষে ডিবির জালে ধরা
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো