বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ১৭:৩৭ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৭:৫৩

বিশ্বকাপ ফাইনালে হারের এক মাস পরও সেই ক্ষত যেন শুকায়নি আর্জেন্টিনার। এবার বিশ্বকাপের ফাইনালে ওঠার পথ, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেমিফাইনাল জয় এবং দলকে ঘিরে কথিত আর্জেন্টিনা বিরোধী প্রচারণার অভিযোগ তুলে শক্তিশালী এক ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গোলডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, ঠিক এক মাস আগে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে হারের পর এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপযাত্রা এবং দলটির প্রতি সমর্থকদের আবেগ।

ভিডিওতে দেখা গেছে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস, গুরুত্বপূর্ণ ম্যাচের নানা মুহূর্ত এবং প্রতিটি রাউন্ডে প্রতিকূলতা পেরিয়ে দলের এগিয়ে যাওয়ার দৃশ্য। এএফএর কর্মকর্তারা তুলে ধরেছেন-ব্যাপক সংশয়, সমালোচনা ও চাপের মধ্যেও আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল।

ভিডিওর শুরুতেই প্রতিটি ধাপে কঠিন পরিস্থিতি সামলে দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

তবে ভিডিওর বার্তা সরাসরি সমালোচকদের উদ্দেশে ছিল। সেখানে বলা হয়েছে, ‘এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেক মানুষই চায়নি। আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। আমরা প্রতিটি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছি।’

এএফএর বক্তব্য অনুযায়ী, জাতীয় দলের বিরুদ্ধে পরিকল্পিত ও সংগঠিত নানামুখী প্রচারণাও চালানো হয়েছিল। তবে স্পেনের কাছে ফাইনালে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত তারা।

ভিডিওতে বলা হয়েছে, ‘এই দলটি আর্জেন্টিনার মানুষকে আরেকটি ফাইনাল উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে এসেছিল। আমাদের বিরুদ্ধে যত আর্জেন্টিনা বিরোধী প্রচারণাই চালানো হোক না কেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি।’

ভিডিওর শেষাংশে বেশি গুরুত্ব পেয়েছে দলের আবেগ এবং নেতৃত্ব। যেকোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে সেখানে।

বার্তায় বলা হয়েছে, ‘কেউ যদি আপনাকে বলে কিছু একটা ঘটেছে, তাকে বলুন হ্যাঁ, ঘটেছে। যা ঘটেছিল সেটা হলো এমন একটি দল, যারা জয়ের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল, শেষ পর্যন্ত লড়েছিল এবং মাথা উঁচু করে মাঠ ছেড়েছিল।’

/এফআইআর/
সম্পর্কিত
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে স্ক্যালোনি, ‘মনুমেন্টালে পাঁচটি স্টেডিয়াম থাকলে সবই পূর্ণ হয়ে যেত’
প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসালো আর্জেন্টিনা
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
সর্বশেষ খবর
সাংবাদিকদের ওপর হামলা, মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
সাংবাদিকদের ওপর হামলা, মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি