ঋতুপর্ণাদের ৮ গোলে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৬, ২০:২১আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২১:১৫

মিয়ানমারের ইয়াংগুনে এএফসি নারী  চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে বৃহস্পতিবার লেবাননের নো লিমিটসকে ঋতুপর্ণা চাকমাদের আইয়ুওয়াডি উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।

‘এফ’ গ্রুপে এ নিয়ে ঋতুপর্ণারা টানা দুই ম্যাচ জিতলেন। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলে হারান তারা।

প্রথম ম্যাচে শুরুর একাদশে নামলেও এদিন শুরুতে বেঞ্চে ছিলেন ঋতুপর্ণা। ৬৪ মিনিটে উই কাসাইয়ের বদলি হিসেবে তিনি যখন নামেন, তখন আইয়ুওয়াডি ৬-০ গোলে এগিয়ে।

যোগ করা সময়ে গোলের খাতা খোলার সুবর্ণ সুযোগ আসে ঋতুপর্ণার সামনে। উইন থিয়েংগি তুনের শট পোস্টে লেগে চলে যায় বক্সে ফাঁকায় থাকা ঋতুপর্ণার কাছে। বল ড্রপ খেয়ে একটু বেশি উঁচুতে ওঠায় তিনি লাফিয়ে বাম পা চালালেও ঠিকঠাক সংযোগ করতে পারেননি। বল চলে যায় বাইরে।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ঋতুপর্ণরা মুখোমুখি হবে নিউ তাইপে সিটি হাং ইউয়ানের।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জমা তুলতেই হিমশিম চালকদের
জমা তুলতেই হিমশিম চালকদের
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা