‘এসি-বিহীন রুমে’ থেকেও বাংলাদেশে খেলতে রাজি শুকি, কেন এত ত্যাগ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪২

ঢাকার গরমে হাঁসফাঁস অবস্থা! এমন আবহাওয়ায় মানিয়ে নেওয়াটাই এখন বাংলাদেশে আসা বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার শুকির অন্যতম চ্যালেঞ্জ। তার ওপর ফর্টিস এফসিতে খেলতে আসার আগে তাকে বলা হয়েছিল, থাকার রুমে থাকবে না এসি। তাতেও অবশ্য এক মুহূর্ত দেরি করেননি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। কিন্তু কেন? কারণ শুকির লক্ষ্যটা যে আরও বড়। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের স্বপ্ন লাল-সবুজ জার্সি গায়ে বাংলাদেশের হয়ে মাঠে নামা। বাবা বাংলাদেশি, মা জাপানি। বাংলাদেশের সঙ্গে তাই তার সম্পর্কটা কেবল বংশের নয়, আবেগেরও। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে যে কোনও ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত তিনি।

ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা শুকিকে শুরুতে বলেছিলাম, সে যে রুমে থাকবে সেখানে এসি নেই। শুধু বলার জন্যই বলা। দেখলাম, সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলো। আসলে আমরা তাকে এসিসহ রুমেই রেখেছি। তারপর যা বুঝলাম, দেশের হয়ে খেলার জন্য সে সবকিছু করতে রাজি।’

ইতোমধ্যে ২০২৬-২৭ মৌসুমের জন্য বাংলাদেশের ঘরোয়া লিগের দল ফর্টিস এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শুকি। জাপানে জন্ম নেওয়া এই ফুটবলার বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াও শুরু করেছেন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে তার বায়োমেট্রিক। দু-এক দিনের মধ্যেই পাসপোর্ট পাওয়ার কথা রয়েছে তার।

পাসপোর্ট হাতে পেলেই জাতীয় দলের ট্রায়ালে যোগ দেওয়ার কথা শুকির। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে ট্রায়ালে পেতে আগ্রহী।

বাংলাদেশে আসার আগে জাপানের বিভিন্ন স্তরের ক্লাবে খেলেছেন শুকি। এছাড়া লাওসের শীর্ষ লিগের ক্লাব সাভান্নাখেত জেলোসেও খেলেছেন তিনি। বাংলাদেশে খেলার বিষয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে শুকির উত্তর, ‘আমি এখানে খেলতে চাই। বাংলাদেশের হয়ে খেলা আমার স্বপ্ন।’

ফর্টিসের ম্যানেজার রাশেদুল ইসলামও বড় সম্ভাবনা দেখছেন, ‘শুকি যদি জাতীয় দলে খেলতে পারে, তা হবে বড় বিষয়। তখন ফর্টিসেরও নাম আসবে।’

চার ভাই-বোনের মধ্যে শুকি একজন। তার বাবা আতাউর রহমানের শিকড় নারায়ণগঞ্জের কাশিপুরে। জাপানের সাইতামা থেকে তিনি ছেলের স্বপ্নের কথা জানিয়ে বলেছেন, ‘ছেলের বড় স্বপ্ন বড় ফুটবলার হবে। বাংলাদেশের হয়ে খেলবে। আমরাও সেই অপেক্ষায় আছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
‘ফেডারেশনে চেষ্টা করেও পারিনি, তাই বিকেএসপিতে যোগ দিয়েছি’
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
সর্বশেষ খবর
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
অনিয়মের অভিযোগ, পরিচালক সমিতি থেকে পদত্যাগ গাজী মাহবুবের
অনিয়মের অভিযোগ, পরিচালক সমিতি থেকে পদত্যাগ গাজী মাহবুবের
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের
‘দোয়া করবেন’ বলে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস 
‘দোয়া করবেন’ বলে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন