জাপানে সবার আগে ঋতুপর্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫১

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ কন্টিনজেন্টের মধ্যে সবার আগে জাপানে পৌঁছেছে  নারী ফুটবল দল। চীনের গুয়াংঝুতে কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৩টায় জাপানে পা রাখেন মারিয়া মান্দা-ঋতুপর্ণা চাকমারা।

২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ।   ভালো করার লক্ষ্য থাকলেও দেশ ছাড়ার আগে কোচ বাটলার বলেছেন বাস্তববাদী হতে।

টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপটি বেশ কঠিন। ‘এফ’ গ্রুপে লাল-সবুজের মেয়েদের লড়াই করতে হবে এশিয়ার দুই পরাশক্তি উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে। জাপানের নাগোয়া ও আইচি শহরে আয়োজিত এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ মোট ২২টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

নারী ফুটবল ছাড়াও অন্য ডিসিপ্লিনগুলো হলো— আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, হকি (পুরুষ ও নারী), জুডো, কাবাডি (পুরুষ ও নারী), কারাতে, শুটিং, সার্ফিং, সুইমিং, টেবিল টেনিস, বিচ ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।

বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ সূচি: ১৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া। ১৭ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া। ২১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মিয়ানমার।

/টিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আস্থা পুনর্গঠনে আইডিআরএ’র আরেক পদক্ষেপ, ৫৮৬৮ ব্যক্তি পাচ্ছেন ২৩ কোটি টাকা
আস্থা পুনর্গঠনে আইডিআরএ’র আরেক পদক্ষেপ, ৫৮৬৮ ব্যক্তি পাচ্ছেন ২৩ কোটি টাকা
সম্পত্তি হস্তান্তরের আইন: কেন এটি গুরুত্বপূর্ণ 
সম্পত্তি হস্তান্তরের আইন: কেন এটি গুরুত্বপূর্ণ 
জাপানে সবার আগে ঋতুপর্ণারা
জাপানে সবার আগে ঋতুপর্ণারা
যেখানে আলিঙ্গনেই জমে ওঠে সম্পর্ক
যেখানে আলিঙ্গনেই জমে ওঠে সম্পর্ক
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে