তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় টানা দ্বিতীয় সেশনে বেড়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে ঘিরে সরবরাহ নিয়ে উদ্বেগ অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রফতানি পুনরুদ্ধারের ইঙ্গিতকে ছাড়িয়ে যাওয়ায় এই দাম বেড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭২ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩২ ডলারে লেনদেন হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়ে উদ্বেগ এখনও রয়েছে। অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রফতানি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা গেলেও সেই উদ্বেগ বাজারে প্রভাব ফেলছে। ফলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় সেশনে ঊর্ধ্বমুখী রয়েছে অপরিশোধিত তেলের দাম।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
যেই নারীকে ‘হতভম্ব হরিণ’ বলেছিলেন হুয়াং, তার হাতেই এখন এনভিডিয়া
সর্বশেষ খবর
গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির
গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের