চ্যালেঞ্জ লিগ ছাড়াও বাংলাদেশ দলে খেলা নিয়ে যা বললেন পা ওমর বাবু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৬, ১৮:৫৮ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৮:৫৮

বাংলাদেশের ফুটবলে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে ফর্টিস এফসি। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পেয়েছে দলটি। কুয়েতে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে লক্ষ্যটা পরিষ্কার- সেরাটা দিয়ে এই অভিজ্ঞতা স্মরণীয় করে রাখা। সেই অভিযানের অধিনায়ক পা ওমর বাবুর সামনে অবশ্য আরেকটি সম্ভাবনাও রয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা। এ নিয়ে ইতিবাচক মনোভাবের কথাই জানিয়েছেন তিনি।

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে মঙ্গলবার কুয়েত যাচ্ছে ফর্টিস এফসি। আগামী ১৭ অক্টোবর স্বাগতিক কাদসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। গ্রুপের অন্য দুই দল ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের এফসি রেগার তাদাজ।

ঢাকা ছাড়ার আগে রবিবার ফর্টিস ডাউনটাউন রিসোর্টে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সার। তার লক্ষ্য, ম্যাচ ধরে এগিয়ে যাওয়া।

কায়সার বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যেতে চাই। গ্রুপ পর্ব পেরোনো কঠিন, তবে অসম্ভব নয়। স্বাগতিক কাদসিয়া সবচেয়ে কঠিন দল। অন্য দুটি দলও কম নয়। আমার মনে হয়, সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু সম্ভব।’

কুয়েতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক পা ওমর বাবুও। টানা পাঁচ মৌসুম ধরে ফর্টিসের হয়ে খেলছেন তিনি। চ্যালেঞ্জ লিগে ভালো করার প্রত্যয়ের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন এই ফুটবলার।

পা ওমর বলেন, ‘আগে বাফুফে থেকে বাংলাদেশ দলের হয়ে খেলার প্রস্তাব আসতে হবে। এরপর আমি পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে পারব। তবে আমি ইতিবাচক আছি। এএফসি চ্যালেঞ্জ লিগেও ভালো খেলতে চাই।’

অধিনায়কের জাতীয় দলে খেলার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন ফর্টিসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন। তার মতে, পা ওমরের মতো খেলোয়াড় জাতীয় দলে থাকলে বাংলাদেশের লাভ হবে, বিশেষ করে স্ট্রাইকার সংকট কাটবে। শাহাদাত বলেন, ‘পা ওমরের মতো খেলোয়াড় জাতীয় দলে থাকলে ভালো হবে। স্ট্রাইকার সংকটও কাটবে বলে আমার বিশ্বাস।’

ঢাকায় প্লে-অফ ম্যাচে ফর্টিসের একমাত্র গোলদাতা মোহাম্মদ ইব্রাহিমও কুয়েতে গোল করতে চান। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ইব্রাহিম বলেন, ‘ঢাকার ম্যাচের মতো কুয়েতেও সুযোগ পেলে গোল করতে চাই, করাতেও চাই। দল যেন ভালো করতে পারে, সেদিকেই আমার দৃষ্টি।’

জাপান, নেপাল, শ্রীলঙ্কা ও গাম্বিয়ার খেলোয়াড়দের নিয়ে গড়া ফর্টিসের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে দলটি। এছাড়া সেরা রানার্সআপ হিসেবেও পরের পর্বে ওঠার সম্ভাবনা রয়েছে। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
পুলিশের গোলবৃষ্টি, মোহামেডানের দাপুটে প্রত্যাবর্তন
ব্রাজিলিয়ানের চোটে সুযোগ, স্ট্রাইকার হয়েই সাব্বিরের বাজিমাত 
রাকিব-সোহেল রানাদের দায়িত্বে এবারও দেশি কোচ
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম