ট্রফি জয়ের পর টিভি সাক্ষাৎকারে লুটিয়ে পড়লেন পেরেদেস

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৪:৪৩ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৪:৪৩

শিরোপা জয়ের আনন্দ তখনো পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যেই টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পেরেদেস। কলম্বিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্রতায় অসুস্থ হয়ে পড়েছিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। তবে প্রাথমিক চিকিৎসার পর নিজেই হেঁটে ড্রেসিংরুমে যান এবং সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনে যোগ দেন পরে।

কলম্বিয়ার বারানকিয়ায় ব্রাজিলের আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জেতে বোকা জুনিয়র্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল সাবেক প্যারিস সেন্ট জার্মেই মিডফিল্ডার পেরেদেসকে। ম্যাচ শেষে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময়ই মাথা ঘুরে পড়ে যান তিনি। টিভি সাংবাদিককে এ সময় তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করতে দেখা যায়।

পরে চিকিৎসা নিয়ে সুস্থ বোধ করলে ড্রেসিংরুমে ফিরে যান পেরেদেস। ম্যাচের পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সবার বার্তার জন্য ধন্যবাদ। সামান্য মাথা ঘুরেছিল।’

ম্যাচের আগে থেকেই কলম্বিয়ার গরম ও আর্দ্রতা নিয়ে আলোচনা ছিল। আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পাশাপাশি বাতাসে আর্দ্রতা প্রায় ৮০ শতাংশ থাকতে পারে বলে জানানো হয়েছিল।

বোকা জুনিয়র্সের কোচ রোদোলফো আরুয়াবারেনাও ম্যাচের দ্বিতীয়ার্ধে পেরেদেসের অস্বস্তি লক্ষ্য করেছিলেন। তিনি বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে ওর মাথা ঘুরছিল। বিরতির পর কিছুটা ভালো বোধ করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পরই বোঝা যাচ্ছিল, ও বেশ কষ্ট করছে।’

বোকা জুনিয়র্সের হয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন পেরেদেস। ২০১৫ সালে ইউরোপে পাড়ি জমান তিনি। শিরোপা জয়ের মধ্য দিয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ট্রফি-খরা কাটিয়েছে আর্জেন্টিনার এই ক্লাবটি।

এই জয়ে নিজেদের ১৯তম আন্তর্জাতিক শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স। ১৯৬০ সালের পর দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিরোপাজয়ী দলও এখন তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ইন্দিপেন্দিয়েন্তেকে ছাড়িয়ে গেছে বোকা। তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাবটির আন্তর্জাতিক শিরোপার সংখ্যা ১৮।

/এফআইআর/
সম্পর্কিত
‘মেসির পর আর্জেন্টিনার স্বপ্ন হতে পারে এই দুই তরুণ’
জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখলো আর্জেন্টিনার প্রতিনিধি দল
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা
সর্বশেষ খবর
মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার প্রস্তুত ইরানের, উপসাগরে হামলার হুঁশিয়ারি
মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার প্রস্তুত ইরানের, উপসাগরে হামলার হুঁশিয়ারি
বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির কারিগরি সহায়তার আশ্বাস
বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির কারিগরি সহায়তার আশ্বাস
‘বিছানায় শুয়ে পাকিস্তানের কাছে হার দেখে অনেক খারাপ লেগেছে’
‘বিছানায় শুয়ে পাকিস্তানের কাছে হার দেখে অনেক খারাপ লেগেছে’
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন