বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২২:০৬আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:১০

জমকালো আয়োজনে হয়েছিল লোগো উন্মোচন করোনাভাইরাসের কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক অনেক খেলাই এখন বন্ধ। আগামী কয়েক মাসের মধ্যে যে সব খেলার সূচি আছে, তাতেও আসছে পরিবর্তন। এই যেমন আগামী ৪ থেকে ১২ জুন ঢাকায় হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি। এখন সেটাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

কিছুদিন আগে ঢাকায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতাটির লোগো উন্মোচন করা হয়েছিল। করোনার কারণে এখন খেলাই অনিশ্চিত হয়ে পড়লো।

বুধবার প্রতিযোগিতাটি স্থগিত ঘোষণা করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। শুধু জুনিয়র এশিয়া কাপ নয়, এ বছরের ১৪ থেকে ২১ জুন দক্ষিণ কোরিয়ার ডং হায়ে অনুষ্ঠেয় নারী এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিও স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া প্রতিযোগিতাগুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের চেষ্টা করবে এএইচএফ। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে তারা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী