নতুন জীবনে হকি তারকা শিতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ০১:৩০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০১:৩৪

নতুন জীবনে প্রবেশ করলেন জাতীয় হকি দলের তারকা ডিফেন্ডার রাজশাহীর ছেলে ফরহাদ আহমেদ শিতুল। জান্নাতুল ফেরদৌস সোমাকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন একসময়ের হকি দলের অধিনায়ক।

শনিবার (৭ জানুয়ারি) রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে শিতুল-সোমার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিতুলের সদ্য বিবাহিতা স্ত্রী সোমাও রাজশাহীর মেয়ে। সোমা উচ্চমাধ্যমিক পাশ করে এখন অনার্সে ভর্তির অপেক্ষায়।

বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে নৌবাহিনীর খেলোয়াড় শিতুল বলেছেন,  '৬ মাস আগেই পারিবারিকভাবে দুজনের দেখা-সাক্ষাৎ, বিয়ের আলোচনা। এভাবেই পারিবারিক আলোচনা, দু'পক্ষের দেখা-সাক্ষাৎ থেকেই আজকে বিয়ে।'

বিয়ে প্রসঙ্গে  নববধূ সোমা উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, 'শিতুল জাতীয় হকি দলের সেরা খেলোয়াড়দের একজন।এটা আমি পত্র-পত্রিকা পড়ে জেনেছি। এছাড়া  কদিন আগেই ফ্রাঞ্চাইজি হকি লিগ শেষ হলো।  সেখানে শিতুলদের দল একমি চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছে। টিভিতে আমি সেটা দেখেছি। আগে আমি হকি খেলাটা মোটেও বুঝতাম না। এখন অনেকটাই বুঝি। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। যেন আমরা সুখী হতে পারি।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম