‘হকির ম্যারাডোনা’ শাহবাজ আবারও আসছেন বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০

দুই বছর আগে ফ্র্যাঞ্চাইজি হকি লিগে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মার উপদেষ্টা কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন শাহবাজ আহমেদ। এবার আসছেন প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিংয়ের দায়িত্ব নিয়ে। সেখানে উপদেষ্টা কোচ হয়েই কাজ করার ইচ্ছা ৫৬ বছর বয়সী সাবেক পাকিস্তানি তারকার। এরই মধ্যে ঢাকার ক্লাব থেকে তার ভিসার জন্য আবেদন করা হয়েছে।

উপমহাদেশের হকিতে শাহবাজ আহমেদের অন্যরকম পরিচিতি আছে। তাকে বলা হয় ‘হকির ম্যারাডোনা’। পাকিস্তানের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এই তারকা এবার মোহামেডানের হয়ে কাজ করবেন। এই দলের হয়ে ৯০ দশকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহবাজ। সেসময় তার সঙ্গে তাহির জামান ও কামরান আশরাফও ছিলেন।

ঢাকায় আসার আগে বাংলা ট্রিবিউনকে শাহবাজ বলেছেন, ‘আমার কিছু দিনের জন্য মোহামেডানে পরামর্শক হয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ভিসা প্রাপ্তির ওপরে অনেক কিছু নির্ভর করছে। এই ক্লাবের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ঢাকায় এসে দলকে নানাভাবে সাহায্য করে যাবো, যেন দল লিগে ভালো করতে পারে।’

শাহবাজও ঢাকায় আসার জন্য উদগ্রীব। লাহোর থেকে ফোনে বলছিলেন, ‘আগেরবার সত্যি পুরো সময়টুকু উপভোগ করেছি। দীর্ঘদিন পর ঢাকায় এসে সেবার সম্মানিত বোধ করেছিলাম। আবারও আসতে চাই।’

মোহামেডানের কোচ শহীদুল্লাহ্ টিটুও জানালেন, ‘শাহবাজকে আমরা আনতে যাচ্ছি। ভিসার জন্য আবেদন করা হয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি