ইমনের হ্যাটট্রিকে মোহামেডানের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৪, ১৬:৩০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৬:৩০

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের প্রথম পর্ব বড় জয় দিয়ে শেষ করেছে মোহামেডান স্পোর্টিং। আজ বুধবার প্রথম খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে হারিয়েছে সাদা-কালোরা। অভিজ্ঞ ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মোহামেডান। এছাড়া জয়ী দলের শফিউল আলম শিশির, মো. শিমুল ইসলাম, আমিরুল ইসলাম এবং মালয়েশিয়ান ফিতরি বিন সারি একটি করে গোল করেন। অপর দিকে স্পোর্টিং ক্লাবের সজিব ইসলাম ও ভারতের চিরঞ্জিৎ সিং একটি করে গোল করে ব্যবধান কমান। 

এই জয়ে ১০ খেলায় ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। সমান সংখ্যক ম্যাচে স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ৮ পয়েন্ট। টেবিলের ৮ নম্বরে অবস্থান দলটির।

মওলানা ভাসানি স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির নবম মিনিটে ফিতরি বিন সারির ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৬ মিনিটে ইমনের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। পরের মিনিটে আমিরুলের গোলে ব্যবধান ৩-০ করে সাদা-কালোরা। ২৩ মিনিটে শিমুলের দারুণ এক ফিল্ড গোল আরও এগিয়ে দেয় তাদের। ২৫ মিনিটে আবারও গোলের আনন্দ সাদা-কালো শিবিরে। শিশিরের গোলে ব্যবধান বাড়িয়ে ৫-০ তে নিয়ে যায় দলটি। ২৯ মিনিটে ইমন গোল করলে স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোল ব্যবধান হয় ৬-০।

খেলার তৃতীয় কোয়ার্টারে মাত্র একটি গোল হয়। স্পোর্টিং ক্লাবের হয়ে গোল শোধ দেন সজিব ইসলাম। দুই দলের গোল ব্যবধান হয় ৬-১। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মোহামেডানের ফরোয়ার্ড ইমন। ৫৫ মিনিটে স্পোর্টিং ক্লাবের চিরঞ্জিৎ ম্যাচের শেষ গোলটি করেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী