স্বাধীনতা কাপ হকির ফাইনালে বিমান বাহিনী-নৌ বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৬, ১৯:২০আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৯:২৬

গোলরক্ষক সজিবের অনন্য নৈপুণ্যে জয় পায় বিমান বাহিনী। প্রথমবারের মতো কোনও বড় মাপের হকি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ বিমান বাহিনী।
আজ রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত অঞ্জনস স্বাধীনতা কাপ হকির প্রথম সেমিফাইনালে বিমান বাহিনী পেনাল্টি শ্যুট আউটে ৫-৩ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। অন্য সেমিফাইনালে ফেভারিট বাংলাদেশ নৌ বাহিনী ৬-৩ গোলে বিকেএসপিকে হারিয়ে ফাইনালে পৌঁছে।
বিমান বাহিনী ও সেনাবাহিনীর খেলা নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ছিল। বিমান বাহিনীর খোরশেদুর রহমান পিসিতে দুটি ও পুস্কর ক্ষিসা মিমো ১টি ফিল্ড গোল করেন। সেনাবাহিনীর মিলন হোসেন ২টি এবং আব্দুল মালেক একটি গোল করেন। শ্যুটআউটে গোলরক্ষক সজিবের অনন্য নৈপুণ্য সেনাবাহনীর মিলন, মালেক, সাব্বির রানা ও মোহান্তিকে গোল করতে না দেওয়ায় ফাইনালে খেলার আনন্দে মেতে ওঠে বিমান বাহিনী।
জাতীয় দলের ১১ জন খেলোয়াড় সমৃদ্ধ বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে কৃষ্ণকুমার দাস ও মাইনুল ইসলাম ২টি করে ফিল্ড গোল এবং মামুনুর রহমান চয়ন ও সারোয়ার হোসেন ১টি করে ফিল্ড গোল করেন।

বিকেএসপির ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম পিসিতে দুটি ও তানজিম আহমেদ অন্য গোলটি করেন।

কাল সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি