থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৯:০৫আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:১৯

ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপে এখন পর্যন্ত মামুনুর রশীদের দলই সব ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের ধারে কাছে কেউ নেই।

বুধবার গ্রুপে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হারলেও গ্রুপ সেরা হতে কোনও বাধা থাকবে না।

মঙ্গলবার ম্যাচে থাইল্যান্ড চোখে চোখ রেখে খেলার চেষ্টা করেছে। তবে ২৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন।

৬ মিনিট পর থাইল্যান্ড ম্যাচে সমতায় ফেরে। থাইচ্যাট ক্রেউইচ আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে হতাশ করেন।

৩৪ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। আরশাদ হোসেন আক্রমণ থেকে গোল করে লাল-সবুজ দলকে এগিয়ে নেন। এরপর এই স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ ম্যাচ শেষ করে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের