সেমিফাইনালের আগে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২১:০৪

এএইচএফ কাপে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। আগেই টানা তিন ম্যাচে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। 

ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশকে ৩৮ মিনিট পর্যন্ত আটকে রাখে লঙ্কানরা। তবে এর পরের মিনিট থেকে সকল প্রতিরোধ ভেঙে যায়। আসতে থাকে একের পর এক গোল।

৩৯ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। রাকিবুল ইসলাম আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন।

তিন মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। রাকিবুল আবারও আক্রমণ থেকে পরাস্ত করেন লঙ্কান গোলকিপারকে। 

৪৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। ফজলে রাব্বী আক্রমণ থেকে গোল করে দলকে আবারও আনন্দের উপলক্ষ এনে দেন।

৪৯ মিনিটে চতুর্থ গোল আসে। আরশাদ হোসেন পোস্ট কাঁপান। 

পরের মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোল করলে বাংলাদেশ বড় জয় পায়।

এখন সব ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনালে লড়বে ‘এ’ গ্রুপ রানার্সআপ ওমানের বিপক্ষে। ম্যাচটি হবে শুক্রবার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি