ডাবল সেঞ্চুরিয়ান কোহলিকে ফেরালেন তাইজুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৭

বিরাট কোহলি অবশেষে বিরাট কোহলির উইকেট মিলল। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হন ভারতের অধিনায়ক। এর আগে দারুণ এক ইনিংস খেলে স্বাগতিকদের এনে দিয়েছেন বিশাল দলীয় স্কোর।

৩ উইকেটে ৩৫৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ১১১ রানে কোহলি ও ৪৫ রানে আজিঙ্কা রাহানে দিন শুরু করেন। অপ্রতিরোধ্য ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিচ্ছিলেন তারা। অবশেষে দুইশতাধিক রানের এ জুটির দুই মালিককে সাজঘরে পাঠান বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। ১৩৭ ওভার শেষে ৫ উইকেটে ভারত করেছে ৫৪৭ রান।
দ্বিতীয় দিন আরও ২৩.৩ ওভার টিকে ছিল কোহলি-রাহানে জুটি। সেটা হতো না যদি ৬৩ রানে কামরুল ইসলাম রাব্বির বলে সাব্বির রহমানের হাতে জীবন না পেতেন রাহানে। এর পর ১০ম হাফসেঞ্চুরির ইনিংসটাকে আরও লম্বা করেছেন তিনি। অন্য প্রান্তে কোনও ধরনের অসুবিধা ছাড়াই কোহলি তার ক্যারিয়ারের ষষ্ঠ দেড়শতাধিক রানের ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারের এ ২২২ রানের জুটিটি ভাঙেন তাইজুল। শর্ট কভারে দাঁড়ানো মেহেদি হাসান মিরাজ বাঁদিকে লাফিয়ে তালুবন্দি করেন রাহানেকে। ১৩৩ বলে ১১ চারে সাজানো ছিল তার ৮২ রানের ইনিংস। মিরাজের বলে কোহলির বিরুদ্ধে বাংলাদেশ এলডবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার উইলসন আঙুল তুলে দেন। কিন্তু স্বাগতিক অধিনায়ক রিভিউ নিলে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়।

দ্বিতীয় সেশনে ফিরেই কোহলি ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পান। এর পর আর বেশিদূর যেতে পারেননি। ২০৪ রানে তাইজুলের কাছে এলবিডব্লিউ হন তিনি। ২৪৬ বলে ২৪টি চারে সাজানো তার দুরন্ত এ ইনিংস। ব্যাটিং ক্রিজে রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহা আছেন। 

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও সুযোগ পেয়ে উইকেট নিতে পারেনি বাংলাদেশ। এদিন রাহানের ক্যাচটি ফেলা ছাড়াও দুটি স্ট্যাম্পিংয়ে ব্যর্থ হন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। দুইটি সুযোগই নষ্ট হয় তাইজুলের ওভারে। ১৬৫ রানে কোহলি ও ৪ রানে ঋদ্ধিমানকে আউট করতে ব্যর্থ হন বাংলাদেশের অধিনায়ক।

এর আগে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে শুরুর সঙ্গে শেষটা মিলেনি। প্রথম ওভারেই উইকেট পাওয়ার আনন্দ মিলিয়ে গেছে মুরালি বিজয়ের সেঞ্চুরি ও চেতেশ্বর পূজারার সঙ্গে তার দেড়শতাধিক রানের জুটিতে। এর পর স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলির দ্রুতগতির সেঞ্চুরিতে সেই আনন্দ মাটির সঙ্গে মিশে গেছে। ভারতের স্কোরবোর্ড অনেক শক্তিশালীই হতে যাচ্ছে। কিন্তু সেটা থামাতে হলে শুক্রবারের খেলায় বাংলাদেশি বোলারদের ঘুরে দাঁড়াতে হবে। ফিল্ডিংও করতে হবে বেশ দাপটের সঙ্গে। আর এ লক্ষ্য নিয়েই হায়দরাবাদ টেস্টে ভারতকে দ্বিতীয় দিন মোকাবিলা করতে নেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মাত্র ২ রানে ভারতের প্রথম উইকেট পায় বাংলাদেশ। পরে পূজারা ও বিজয়ের ১৭৮ রানের জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পূজারা ৮৩ রানে আউট হন দ্বিতীয় সেশনে। তৃতীয় সেশনের শুরুতে বিজয় (১০৮) সেঞ্চুরি করে উইকেট দেন। তিন সেশনে এ তিনটি উইকেটই ছিল প্রথম দিন বাংলাদেশের প্রাপ্তি। আর ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট হয়েছে চোখে পড়ার মতো।

*দুইশতাধিক রানের জুটি ভাঙলেন তাইজুল

*ডাবল সেঞ্চুরিতে কোহলির ইতিহাস

*কোহলি-রাহানের ব্যাটে দুশ্চিন্তায় বাংলাদেশ

*হায়দরাবাদে দ্বিতীয় দিনের খেলা শুরু
/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী