পাকিস্তানের ‍প্রথম টেস্টের শেষের জনেরও বিদায়

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৪

৮৭ বছর বয়সে মারা গেছেন ওয়াকার হাসান একে একে সবাই বিদায় নিয়েছেন। জীবনের ২২ গজে ‘নটআউট’ ছিলেন শুধু ওয়াকার হাসান। পাকিস্তানের প্রথম টেস্ট খেলা এই ব্যাটসম্যানও ‘আউট’ হয়ে গেলেন। ১৯৫২ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা দলটির আর কেউই বেঁচে থাকলেন না।

আজ (সোমবার) ৮৭ বছর বয়সে করাচিতে মারা গেছেন ওয়াকার। পাকিস্তানের অভিষেক টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার হিসেবে তিনিই কেবল বেঁচে ছিলেন। ১৯৫২ সালের অক্টোবরে দিল্লিতে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ইতিহাসের প্রথম টেস্টে পাকিস্তান হারে ইনিংস ব্যবধানে। ওয়াকার নিজেও ছিলেন ব্যর্থ, দুই ইনিংসে করেছিলেন ৮ ও ৫ রান।
তবে ব্যর্থতা কাটিয়ে নিজেকে চেনাতে সময় নেননি পাকিস্তানের হয়ে ২১ টেস্ট খেলা এই ব্যাটসম্যান। সেবারের ভারত সফরে ৪৪.৬২ গড়ে ৩৫৭ রান করে হয়েছিলেন পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। সব মিলিয়ে টেস্টে খেলা ৩৫ ইনিংসে ৩১.৫০ গড়ে ওয়াকারের রান ১ হাজার ৭১। এক সেঞ্চুরির ‍সঙ্গে আছে ছয়টি হাফসেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৫ বছর কাটানো ওয়াকার খেলেছেন ৯৯ ম্যাচ। ৩৫.৬৪ গড়ে করেছেন ৪ হাজার ৭৪১ রান। মিডিয়াম পেস বোলিংয়ে আছে ২টি উইকেটও। খেলোয়াড়ি জীবন শেষে ১৯৬০, ১৯৭০ ও ১৯৮০’র দশকে কয়েক দফায় পাকিস্তানের নির্বাচকের ভূমিকাতেও কাজ করেছেন তিনি।

/কেআর/পিকে/
সম্পর্কিত
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
জাফনার জয়ে আলো ছড়ালেন হৃদয়-সাকিব 
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচের জন্য পাকিস্তান দলে শফিক ও শাকিল
সর্বশেষ খবর
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠন মোদির
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠন মোদির
এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন, দেড় মাসেই লাশ হয়ে বাড়ি ফিরলেন
এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন, দেড় মাসেই লাশ হয়ে বাড়ি ফিরলেন
জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বিমানমন্ত্রী
জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বিমানমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি