বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ২১:০৫আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের ছোঁয়া থাকছে বাংলাদেশ গেমসেও। আগামী ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন গেমসের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির প্রথম সভা হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশ গেমস বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘বাংলাদেশ গেমস দেশের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা। তাই মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এবারের বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছি। ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমস উদ্বোধন করবেন।’

গেমসটিতে এবার ৩১টি ডিসিপ্লিনে প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। দেশের ২০টি ভেন্যুতে হবে ইভেন্টগুলো, শেষ হবে ১০ এপ্রিল।

সভায় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, তথ্য সচিব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব শাহেদ রেজাসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? 
ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? 
চট্টগ্রামে গণপরিবহন সংকট: বিআরটিসির ৭২ বাস থাকলেও সেবা পাচ্ছে না নগরবাসী 
চট্টগ্রামে গণপরিবহন সংকট: বিআরটিসির ৭২ বাস থাকলেও সেবা পাচ্ছে না নগরবাসী 
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান