বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ১২:২৬আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১২:৩৬

গাপটিলকে রান আউট করছেন বাটলার। করোনাভাইরাস মোকাবেলায় তারকারা যেভাবে পারছেন, সহায়তার হাত বাড়াচ্ছেন। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা জস বাটলারও এগিয়ে এলেন, তবে ব্যতিক্রমী পন্থায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে যে জার্সিটি পড়ে তিনি দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। সেই জার্সিটি তুলে দিচ্ছেন নিলামে।

সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ এনে দিতে অবদান রেখেছেন বাটলার। শেষ বলে যখন দুই রান প্রয়োজন, তখন গাপটিল দ্বিতীয় রানের জন্য দৌড়ালে ছুটে এসে দ্রুত স্টাম্প ভেঙে দেন অভিজ্ঞ এই উইকেটকিপার। তাই ঐতিহাসিক এই স্মারকটি অমূল্যই। নিলামে তুললে সেটি যে উচ্চমূল্য হাঁকাবে, তাতে সন্দেহ নেই। যে অর্থ যাবে লন্ডন ভিত্তিক দুটি হাসপাতালে।

টুইটারে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বাটলার জানান এমন মহত উদ্যোগের কথা, ‘আমি আমার বিশ্বকাপ ফাইনালের জার্সিটি নিলামে তুলছি। রয়্যাল ব্রম্পটন ও হারফিল্ড হাসপাতালে দান করবো এই অর্থ। গত সপ্তাহে তারা জরুরি ভিত্তিতে একটি আবেদন জানিয়েছিল। যাতে করোনা মোকাবেলায় জীবনরক্ষাকারী যন্ত্রপাতি কিনতে মানুষ সহায়তা করে।’

যুক্তরাজ্যও ভয়ানকভাবে মরণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪০০ ছাড়িয়েছে। মারা গেছেন ১ হাজার ৪১২জন!

/এফআইআর/
সম্পর্কিত
অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী 
১৫ বছর পর বাংলাদেশে এলো অস্ট্রেলিয়া 
টাকা না পেয়ে মাঠেই আসেনি ব্রাদার্স ইউনিয়ন
সর্বশেষ খবর
নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত