বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা কোচের করোনা

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২০, ২২:৪২আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৪৬

কার্লোস বিলার্দো সারা বিশ্বজুড়েই এখন এমন দেখা যাচ্ছে, উপসর্গ নেই, পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ছে। করোনা পজিটিভ হয়েছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলার্দোও। বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার এটি নিশ্চিত করেছে বিলার্দো পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র। ‘তারা তার করোনা পরীক্ষা করায় এবং রিপোর্ট এসেছে পজিটিভ, যদিও তার কোনও উপসর্গ নেই। তিনি ভালো আছেন’-ওই সূত্রকে উদ্ধৃত করেছে রয়টার্স।

২০১৮ সাল থেকে নার্সিং হোমে আছেন ৮২ বছর বয়সী বিলার্দো। তার সমর্থনে টুইট করেছে এস্তুদিয়ান্তেস, যে ক্লাবে তিনি খেলেছেন ও কোচিং করিয়েছেন। ১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত এস্তুদিয়ান্তেসে খেলে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছেন তিনি। আর ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলকে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে শিরোপা জিতিয়ে এবং চার বছর পর ইতালিতে বিশ্বকাপ ফাইনালে তুলে  আর্জেন্টিনার ফুটবলে চিরস্মরণীয় কীর্তি গড়েছেন বিলার্দো।

আর্জেন্টিনায় করোনা সংক্রমণ আছে ভালোই। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ম্যারাডোনা-মেসির দেশে মারা গেছেন ১১৮৪ জন।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির শপথ, যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
রাষ্ট্রপতির শপথ, যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ