জুভেন্টাসে গেলেন আর্থুর, বার্সেলোনায় পিয়ানিচ

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২০, ০০:২৩আপডেট : ৩০ জুন ২০২০, ০০:২৩

আর্থুর মেলো (বাঁয়ে) ও মিরালেম পিয়ানিচ মেডিক্যাল পর্ব শেষে চুক্তিপত্রে স্বাক্ষরও হয়ে গিয়েছিল, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও এসে গেছে। অদল-বদল চুক্তিতে জুভেন্টাসে নাম লিখিয়েছেন আর্থুর মেলো, আর ইতালিয়ান ক্লাবটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন মিরালেম পিয়ানিচ।

আজ (সোমবার) নিজেদের ওয়েবসাইটে প্রথমে আর্থুরের ব্যাপারে জুভেন্টাসের সঙ্গে সমাঝোতায় পৌঁছানোর খবর নিশ্চিত করে বার্সেলোনা। খানিক পর পিয়ানিচকে দলে আনার বিষয়টিও জানায় কাতালানরা।

৭২ মিলিয়ন ইউরোতে আর্থুরকে জুভেন্টাসের কাছে বিক্রি করেছে বার্সেলোনা। আর চার বছরের চুক্তিতে পিয়ানিচকে আনতে তাদের খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। দুই মিডফিল্ডারের অদল-বদলের চুক্তিতে বার্সেলোনার লাভ ১২ মিলিয়ন ইউরো।

চুক্তি সম্পন্ন হলেও দুই খেলোয়াড়র চলতি মৌসুম বর্তমান ক্লাবের সঙ্গেই থাকবেন। ২০১০-২১ মৌসুমে তারা যোগ দেবেন নতুন ক্লাবে। অর্থাৎ, বার্সেলোনার সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত খেলবেন আর্থুর।

২০১৮ সালে গ্রীষ্মের দলবদলে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে বার্সেলোনায় নাম লিখিয়ে ২৩ বছর বয়সী আর্থুর সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসিকে। আর সামনের মৌসুমে খেলবেন তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। পিয়ানিচের ক্ষেত্রে বিষয়টা উল্টো। রোনালদোর সঙ্গে খেলে এসে সতীর্থ হিসেবে পাচ্ছেন মেসিকে। বার্সেলোনা বসনিয়া-হার্জেগোভিনার এই মিডফিল্ডারের বাইআউট ক্লজ ধরেছে ৪০০ মিলিয়ন ইউরো। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবু দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ
বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবু দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন