মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে বাধা নেই

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১১:৫৮আপডেট : ১৫ জুলাই ২০২০, ১২:০১

মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে বাধা নেই অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল বিসিবিতে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চান ক্রিকেটাররা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কোনও ধরনের সাড়া দেয়নি বোর্ড। অবশেষে বিসিবি মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্য সতর্কতার বিষয়টি নিজেদেরই দেখতে বলেছে বিসিবি।

এর ফলে মিরপুরে বোর্ডের সুযোগ-সুবিধা ব্যবহার করতে আর কোনও বাধা রইলো না ক্রিকেটারদের। যারা ব্যক্তিগত অনুশীলন করতে চান, তারা আগামী সপ্তাহ থেকেই সেটি করতে পারবেন।

অবশ্য আগে অনুমতি না দেওয়ার কারণও ছিল । সেই মধ্য মার্চ থেকে ক্রিকেটীয় কর্মকাণ্ড বন্ধ রয়েছে। কিছু দেশ ধীরে ধীরে অনুশীলনে ফিরলেও বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হয়নি। পরিস্থিতি এতই খারাপ যে বিসিবির প্রধান অফিসটিও সংক্রমণের রেড জোনের মধ্যে পড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়।

এই পরিস্থিতির মাঝেই মুশফিকুর রহিম বিসিবির কাছে আবেদন করেছিলেন। যাতে বোর্ডের সুযোগ-সুবিধার আওতায় অনুশীলন করতে পারেন। কিন্তু পুরো বিসিবি নিজেদের অঙ্গন জীবানু মুক্ত না করে সেই প্রস্তাবে সাড়া দিতে চায়নি। অবশেষে বিসিবি সেই কাজটি শেষ করেছে ২ জুলাই। ফলে তাদের সুযোগ-সুবিধাগুলো এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এর আগেই অবশ্য মুশফিক নিজের উদ্যোগে অনুশীলন শুরু করে দিয়েছেন। সর্বশেষ বাড্ডার একটি স্পোর্টস ক্লাবে তাকে অনুশীলন করতে দেখা গেছে।

এদিকে বিসিবি অনুশীলনের জন্যই ৩৫ জন ক্রিকেটারের সঙ্গে সভা করেছে সম্প্রতি। সেখানেই তাদের বলা হয় তারা চাইলে শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। ক্রিকবাজ জানিয়েছে, সেই সময় মাত্র দুই ক্রিকেটারই ব্যক্তিগত অনুশীলনের জন্য বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছেন!  বিসিবি ১৭ জুলাইয়ের মধ্যে আরও কয়েকজনের সাড়া পাওয়ার  অপেক্ষা করছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে আমরা আলোচনা করেছি। তাদের বলেছি, তারা চাইলে আমাদের ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারে। ঈদের আগে চাইলেও তারা ব্যবহার করতে পারবে।’

এর পরেই তিনি জানালেন, এমন সুযোগ মিললেও বেশিরভাগ ক্রিকেটারই আগ্রহ দেখাচ্ছেন না। কারণ, ‘আমরা দেখলাম বেশির ভাগ ক্রিকেটারই আগ্রহ দেখাননি। তারা নিজেদের ঘরের বাইরে বের হতে রাজি নন। যেহেতু অনেককেই দেখেছি, এখানে সেখানে তারা অনুশীলন করছেন। সেজন্যই এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের এও বলা হয়েছে বিসিবির ট্রেইনার নিয়েই যেন তারা অনুশীলন করেন এবং স্বাস্থ্য সতর্কতার বিষয়টি যেন তারা নিজেরা দেখভাল করেন।’

/এফআইআর/
সম্পর্কিত
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
‘একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে সাইজ করে দিলেন’
সর্বশেষ খবর
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা