পাকিস্তানের হয়ে খেলতে না পারার দুঃখ তাহিরের

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২০, ১৩:৩১ আপডেট : ২৩ জুলাই ২০২০, ২৩:২২

দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির জন্ম তার পাকিস্তানে, বেড়ে ওঠাও সেখানে। এমনকি পাকিস্তানের বয়সভিত্তিক ও ‘এ’ দলের হয়েও খেলেছেন, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি ইমরান তাহিরের। জন্মভূমির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ না পাওয়ায় ক্যারিয়ারের শেষলগ্নে থাকা এই স্পিনারের ভীষণ দুঃখ।

আন্তর্জাতিক আঙিনায় তাহির খেলেছেন দক্ষিণ আফ্রিকার জার্সিতে। ২০০৬ সালে আফ্রিকার দেশটিকে পাড়ি দিয়ে অভিষেক ২০১১ সালে। সীমিত ওভারে দলটির অপরিহার্য সদস্য হতে সময় লাগেনি এই লেগ স্পিনারের। দক্ষিণ আফ্রিকায় ভালো স্পিনারের সংখ্যা যেহেতু কম, সেই জায়গাতেই বাজিমাত করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ২০ টেস্ট, ১০৭ ওয়ানডে ও ৩৮টি-টোয়েন্টি খেলেছেন তাহির। দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো একটা জায়গাও তৈরি করেছেন তিনি। এরপরও তার আক্ষেপ আছে জন্মস্থান পাকিস্তানের হয়ে খেলতে না পারায়। জিও সুপারকে দেওয়া সাক্ষাৎকারে এই স্পিনারের কণ্ঠে তারই প্রতিফলন, ‘আমি লাহোরে খেলে অভ্যস্ত ছিলাম। আজ আমি যেখানে আছি, তার বড় কৃতিত্ব লাহোরের সেই দিনগুলো। পাকিস্তানেই আমি আমার সব ক্রিকেট খেলেছি, কিন্তু (জাতীয় দলে) খেলার সুযোগ হয়নি, যেটা আমাকে কষ্ট দেয়।’

দক্ষিণ আফ্রিকার হয়ে তাহিরের অভিষেক ২০১১ সালের বিশ্বকাপে। বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার আসরে হয়েছিলেন প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। আফ্রিকার দেশটির হয়ে খেলার সুযোগটা তৈরি হয়েছিল তার স্ত্রী সুমাইয়া দিলদারের কল্যাণে। এজন্য পুরো কৃতিত্ব স্ত্রীকেই দিচ্ছেন তাহির, ‘পাকিস্তান ছেড়ে যাওয়াটা কঠিন ছিল। তবে আল্লাহ আমার সহায় ছিলেন এবং দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রায় সব কৃতিত্বই পাবে আমার স্ত্রী।’

২০১৯ সালের মার্চে তাহির ঘোষণা দেন, ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপ শেষেই ওয়ানডে থেকে অবসরে যাবেন। টেস্টকে আগেই বিদায় বলেছেন, তবে টি-টোয়েন্টি এখনও চালিয়ে যাচ্ছেন ৪১ বছর বয়সী স্পিনার।

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ
বল টেম্পারিং কাণ্ডে নতুন বিতর্ক, ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়ে ওয়ার্নারের প্রশ্ন
হৃদয়-মুশফিকের দৃঢ়তায় শেষ দ্বিতীয় সেশন, বাংলাদেশের চাই ২০৭ রান
সর্বশেষ খবর
১৫ বছরে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১৫ বছরে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
এক জেলা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেফতার, আরেক জেলা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
এক জেলা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেফতার, আরেক জেলা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার
গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’