সেপ্টেম্বরেই শুরু হবে ফুটবল মৌসুম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ২২:১০আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:১৭

ফুটবলারদের সঙ্গে বাফুফে সভাপতি করোনাভাইরাসের কারণে চার মাস ধরে খেলা নেই। প্রিমিয়ার লিগসহ নিচের সারির সবধরনের খেলাই পরিত্যক্ত হয়েছে। খেলা না থাকার কারণে বেশিরভাগ ফুটবলারই আর্থিক সমস্যায় পড়েছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসেত শিগগিরই মাঠে খেলা চান ফুটবলাররা। রবিবার জাতীয় দলের একগুচ্ছ ফুটবলার এ নিয়েই সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। তার সঙ্গে আলোচনা থেকে ফুটবলারদের ধারণা হয়েছে যে ঘরোয়া ফুটবল শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরেই।

বাফুফে ভবনে আলোচনা শেষে জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানার ইতিবাচক মন্তব্য,‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমরা বলেছি, বর্তমান অবস্থায় ফুটবলাররা বেকার আছে। শিগগিরই যেন সবধরনের লিগ শুরু হয়। তাহলে আর্থিক  সমস্যা থাকবে না।’

আগামী সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হতে পারে, এমনটা জানিয়ে রানা বলেছেন, ‘সেপ্টেম্বরে পরবর্তী মৌসুম শুরু হতে পারে। এর আগে জাতীয় দলের ক্যাম্প আছে। সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন। আশা করি এই সময়ে লিগ শুরু হলে ফুটবলারদের আয়ের রাস্তা খুলবে।’

জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণের বক্তব্য,‘সবারই আর্থিক খারাপ অবস্থা যাচ্ছে। আমরা ফুটবলার। খেলাটাই বড় বিষয়। সেপ্টেম্বরে দলবদলের আশ্বাস পেয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব লিগ শুরু হবে। আমরা সবমিলিয়ে তিন থেকে চার হাজার ফুটবলার আছি। সবধরনের লিগ শুরু হলে ফুটবলারদের সমস্যার সমাধান হবে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলির অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলির অভিনন্দন
ঋতুপর্ণাদের ৮ গোলে জয়
ঋতুপর্ণাদের ৮ গোলে জয়
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা