ডোপ নেওয়ার দায়ে নিষিদ্ধ ক্রিকেটার কাজী অনিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ২৩:১৯ আপডেট : ২৬ জুলাই ২০২০, ২৩:২৬

কাজী অনিক ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটার কাজী অনিক ইসলামকে দুই বছর নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিজের ভুল শিকার করে এই শাস্তি মেনেও নিয়েছেন ২১ বছর বয়সী বাঁহাতি পেসার।

রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকবিরোধী নিয়ম ভঙ্গের অভিযোগে কাজী অনিককে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এক ধরনের ওষুধ সেবনের মাধ্যমে বিসিবির ডোপিং বিরোধী বিধির ৮.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন কাজী অনিক।

২০১৮ সালের ৬ নভেম্বর কক্সবাজারে ডোপ টেস্ট করা হয় ঢাকা মেট্রোর হয়ে ওই সময় জাতীয় লিগে খেলতে থাকা কাজী অনিকের। তার সেই ফল পজিটিভ আসে।

২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তার শাস্তির মেয়াদ কার্যকর ধরা হচ্ছে। ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি মাঠে ফিরতে পারবেন তিনি। তার আগে পেশাদার কোনো ক্রিকেটে অংশ নিতে পারবেন না ।

প্রথম শ্রেণির ক্রিকেটে কাজী অনিক মাত্র ৪ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬ ম্যাচে তার শিকার ৪১ উইকেট। আর টি- টেয়েন্টির ক্রিকেটে ৯ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। কাজী অনিক ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বিপিএলের বিগত টুর্নামেন্টগুলোতে খেলেছেন চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, ঢাকা ডায়নামাইটসের হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে তার গায়ে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি।

/আরআই/পিকে/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন