জেমি ডের ভাবনায় নতুন পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ২২:২২ আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৩৩

জেমি ডে। এই বছরের অক্টোবরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে করোনা পরিস্থিতিতে আবারও বাছাইপর্ব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা-এএফসি। এর ফলে বন্ধ হয়ে গেছে জাতীয় দলের ক্যাম্প। যেসব ফুটবলাররা প্রস্তুতির জন্য এতদিন গাজীপুরের সারা রিসোর্টে ছিলেন। তারা আজ সেই স্থান ত্যাগ করেছেন।

তবে ক্যাম্প ছাড়লেও যারা করোনা পজিটিভ আছেন, তাদের মধ্যে ৪ জন রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্বাবধানে। বাকিরা যার যার বাসায় আইসোলেশনে থাকছেন। নতুন করে ম্যাচগুলোর সময়ক্ষণ ঠিক হলে আবারও শুরু হবে আবাসিক ক্যাম্প।

এই পরিস্থিতিতে জাতীয় দলের কোচ জেমি ডে নতুন পরিকল্পনা নিয়েই এগিয়ে যাওয়ার পক্ষপাতী, ‘খেলাগুলো বাতিল করা হয়েছে। স্বভাবতই এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছি। তবে আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। কারণ খেলোয়াড়দের স্বাস্থ্য এবং সুরক্ষা সবার আগে। এখন আমাদের নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও মনে করেন, ‘আসন্ন ২০২১ সালে আমাদের কিছু ভালো খেলা থাকবে, সেই খেলাগুলোতে যেন জয় পেতে পারি, এই লক্ষ্য নিয়ে প্রস্তুত হতে হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর
প্রতিমা বিসর্জনের আগ আগমুহূর্তে ‘অলৌকিক ঘটনা’, করতে হলো আবার পূজা
প্রতিমা বিসর্জনের আগ আগমুহূর্তে ‘অলৌকিক ঘটনা’, করতে হলো আবার পূজা
ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা