কোচ মামিচের বিকল্প খুঁজছে সাইফ স্পোর্টিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৯:২৭ আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৯:৩২

জুলফিকার মাহমুদ: সাইফ স্পোর্টিংয়ের সহকারী কোচ ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচের অধীনে গত মৌসুমে খেলেছে সাইফ স্পোর্টিং ক্লাব। তবে আগামী মৌসুমে তাকে আর দেখা যাবে না। নতুন মৌসুমে জামাল-রহমতদের নতুন কোচের হাতে তুলে দিতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নতুন বিদেশি কোচও খোঁজা শুরু হয়েছে। আগামী নভেম্বরের শুরুতে নতুন বিদেশি কোচকে ক্লাব তাঁবুতে দেখতে পাওয়ার আশা কর্মকর্তাদের।

তবে হেড কোচ নতুন হলেও তার সহকারী পুরনো। দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল কোচ জুলফিকার মাহমুদ মিন্টুই সহকারী কোচ হিসেবে থেকে যাবেন। ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মামিচের কাছে প্রত্যাশিত পারফরম্যান্স দেখতে পাইনি আমরা। তিনি আমাদের চাওয়া-পাওয়া সেভাবে পূরণ করতে পারেননি। তাই নতুন কোচ খুঁজছি। আগের ১৭৮টি বায়োডাটা জমা আছে। সেখান থেকে একজনকে পছন্দ করা হবে।’

অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গেও নতুন চুক্তি করবে ক্লাব। এছাড়া আগের সব খেলোয়াড় ধরে রেখে আগামী মৌসুমে নতুন করে শুরু করতে চাইছে তারা। সঙ্গে যোগ করা হবে বিদেশি খেলোয়াড়ও।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত