বিকেএসপির ট্রায়ালেও ক্রিকেটের ‘জোয়ার’

তানজীম আহমেদ
২৩ মার্চ ২০১৮, ২২:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫:১৭

চলছে বিকেএসপির খেলোয়াড় বাছাই কার্যক্রম। ছবি-ফেসবুক দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে খেলোয়াড় খুঁজে এনে দীর্ঘমেয়াদে তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি)। ২০১৯ সালের জন্য বেশ আগেই এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। ক্রিকেট এখন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, তরুণ প্রজন্মের বড় অংশ ক্রিকেটার হতে আগ্রহী। বিকেএসপির ট্রায়ালেও বেশিরভাগের পছন্দের তালিকায় ছিল ক্রিকেট।

৪ থেকে ২২ মার্চ সারা দেশে একযোগে হয়েছে এই কার্যক্রম। চারটি দলে ভাগ হয়ে কোচরা বিভিন্ন জেলায় গিয়ে বাছাই করেছেন ছেলে-মেয়েদের।

জাতীয় হকি দলের সাবেক তারকা স্ট্রাইকার এবং বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ ঘুরে বেড়িয়েছেন সারা দেশে। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘দেশে এখন ক্রিকেটের জোয়ার চলছে, প্রায় সবাই ক্রিকেটার হতে চায়। শতকরা ৮০ ভাগ ছেলে ক্রিকেটের জন্য পরীক্ষা দিয়েছে। যে ছেলে জীবনে কখনও ক্রিকেট খেলেনি, সে-ও ক্রিকেট ট্রায়ালের লাইনে দাঁড়িয়েছে।’

ক্রিকেটের প্রতি এত আগ্রহের কারণে অন্য খেলার জন্য খেলোয়াড় পেতে সমস্যা হয়েছে কোচদের।  শুভ জানালেন, ‘ক্রিকেট ছাড়া অন্য খেলায় কম সাড়া পেয়েছি আমরা। এটা আমাদের জন্য মোটেও ভালো কথা নয়। খেলোয়াড় সংখ্যা বেশি হলে বাছাই করতে সুবিধা হয়। ধরুন একটি খেলার জন্য আমাদের প্রয়োজন ৫০ জন। কিন্তু অনেক সময়ই তা পাওয়া যায় না। কিংবা পেলেও দেখা যায় তাদের মান তেমন ভালো নয়। তখন  কোটা পূরণের জন্য তাদের নিতে হয়। তাই অন্য খেলাগুলোর পারিশ্রমিক বাড়ানো প্রয়োজন। মিডিয়ারও এদিকে দৃষ্টি দিতে হবে। পারিশ্রমিক ভালো হলে উদীয়মান খেলোয়াড় পাওয়া কঠিন হবে না।’

তিনি আরও বললেন, ‘একজন ক্রিকেটার হতে এসে দেখলো ক্রিকেট কোটা শেষ। তখন পছন্দ হলে তাকে বুঝিয়ে-শুনিয়ে অন্য খেলায় ভর্তি করানো হয়। এভাবেই চলছে বিকেএসপি। তবে কোনও ডিসিপ্লিনে ছাত্র-ছাত্রীর অভাব হয় না আমাদের, কোনও না কোনোভাবে কোটা পূরণ হয়ে যায়।’

বিকেএসপিতে ভর্তি শুরু হয় সপ্তম শ্রেণি থেকে। তবে সাঁতার, বক্সিং, জিমন্যাসটিকস ও টেনিসে ভর্তি হওয়া যায় চতুর্থ শ্রেণিতে। প্রতি বছরের মতো এবারও এক হাজার জন বাছাই করা হয়েছে। এক মাস প্রশিক্ষণের পর এদের থেকে বেছে নেওয়া হবে ৪০০ জনকে। তাদের দুই মাস প্রশিক্ষণের পর আগামী ডিসেম্বরে হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
আর্চারিতে সোনা জিতলেই ৫০ হাজার টাকা পুরস্কার
জাতীয় টেবিল টেনিসনারী দলগত বিভাগে চ্যাম্পিয়ন আনসার, বালিকায় বিকেএসপি
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকিকনার হ্যাটট্রিকে শিরোপা বিকেএসপির
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের