মালদ্বীপ ভলিবল লিগে বাংলাদেশের হরষিৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৮:৪১আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৮:৪৪

হরষিৎ বিশ্বাস মালদ্বীপ জাতীয় ভলিবল লিগে খেলার সুযোগ পেয়েছেন হরষিৎ বিশ্বাস। সেখানে বাংলাদেশের অধিনায়ক খেলবেন গুডিস স্পোর্টস ক্লাবের হয়ে। বাংলাদেশের প্রথম ভলিবল খেলোয়াড় হিসেবে বিদেশের কোনও লিগে অংশ নিচ্ছেন তিনি।

গত মাসে এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপে অংশ নিতে শ্রীলঙ্কা গিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে লাল-সবুজ দল সাফল্য পায়নি, চতুর্থ হয়েছিল। তবে হরষিৎ হয়েছিলেন সেরা আউটসাইড স্পাইকার। এরপরই তার সঙ্গে যোগাযোগ করে গুডিস স্পোর্টস ক্লাব। মালদ্বীপ লিগে ৮টি ম্যাচ খেলে প্রায় পাঁচ লাখ টাকা পারিশ্রমিক পাবেন হরষিৎ, তাকে থাকতে হবে ৩১ অক্টোবর পর্যন্ত।

সোমবার বিকেলে মালের উদ্দেশে রওনা হওয়ার আগে হরষিৎ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জীবনে প্রথমবারের মতো দেশের বাইরে লিগ খেলতে যাচ্ছি, খুব ভালো লাগছে। মালদ্বীপ লিগে সেরা খেলোয়াড় হতে চাই। মালদ্বীপে আমি বাংলাদেশের প্রতিনিধি, তাই ভালো পারফর্ম করে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। আমি ভালো করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের অন্য খেলোয়াড়রাও সেখানে খেলার সুযোগ পাবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের