সন্তুষ্টি নিয়ে শেষ এসএ গেমস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

এসএ গেমসের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের মার্চ পাস্ট নেপাল থেকে সাফল্যের সৌরভ নিয়ে ফিরছে বাংলাদেশ। এবারের এসএ গেমসে লাল-সবুজ পতাকার অর্জন ১৯ সোনা, ৩২ রুপা ও ৮৭ ব্রোঞ্জ সহ ১৩৮টি পদক। এর মধ্যে আজ শেষ দিনে জুডো থেকে এসেছে ৬টি ব্রোঞ্জ। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ নামে পরিচিত এসএ গেমসে এটাই বাংলাদেশের সেরা সাফল্য।

এমন পারফরম্যান্সে আনন্দিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি খুব খুশি। যে প্রত্যাশা নিয়ে নেপালে এসেছিলাম তার অনেকটাই পূরণ হয়েছে। কিছু কিছু ডিসিপ্লিন খারাপ করলেও আমি হতাশ নই।’

শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুরও সন্তুষ্ট, ‘স্বর্ণপদকের সংখ্যার দিক দিয়ে আমরা সন্তুষ্ট। ২০১০ সালের গেমসকে আমরা ছাড়িয়ে গিয়েছি। আসলে বড় বড় প্রতিযোগিতায় ভালো করার জন্য প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই।’

১৭৪টি সোনা সহ ৩১২টি পদক নিয়ে ভারত যথারীতি প্রতিযোগিতার সেরা। দ্বিতীয় স্থানে থাকা নেপালের সংগ্রহে ৫১টি সোনা সহ ২০৬টি পদক।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের