ছেলের সঙ্গে দাবা খেলে সময় কাটছে জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ১৫:২৮আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৫:২৯

ছেলের সঙ্গে দাবা খেলে সময় কাটছে জিয়ার দাবা তার নেশা, দাবাই তার পেশা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কোচিং ক্যারিয়ারও শুরু করেছেন বেশ আগে। কিন্তু করোনাভাইরাসের কারণে খেলা তো বটেই, বাইরে যাওয়ারও উপায় নেই। নিরাপদ ও সুরক্ষায় থাকার এই সময়ে ছেলে তাজওয়ার জিয়ার সঙ্গে দাবা খেলে দিন কাটছে তার। অনলাইনেও দাবার চর্চাটা ধরে রেখেছেন তিনি।

বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়া। ছেলে তাজওয়ার তার পথেই হাঁটছে। উদীয়মান দাবাড়ুর সঙ্গে বাসাতেই চর্চা করে যাচ্ছেন জিয়া। অথচ এই সময়ে তার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল।

কিন্তু করোনাভাইরাস সবকিছু ভেস্তে দিয়েছে। হতাশ কণ্ঠে জিয়া বললেন, ‘আমি ভুলেই গেছি কবে বাসা থেকে বের হয়েছি। সব টুর্নামেন্ট বাতিল হয়ে গেছে। এমনকি ঈদের পরও খেলার কথা ছিল। কিন্তু সেটাও করোনার কারণে বাতিল হয়েছে।’

বাসায় কিভাবে সময় কাটছে? জিয়া জানালেন, ‘অনুশীলন করছি। ছেলের সঙ্গে খেলছি। রান্না-বান্নাও কিছুটা করছি। অনলাইনে স্টুডেন্ট আছে। তাদের সাহায্য করছি। অনলাইনে দাবাও খেলছি। তাতেই সময় কাটছে।’ সঙ্গে যোগ করলেন, ‘আসলে আমরা যারা দাবা খেলোয়াড়, তারা এই পরিস্থিতিতে অনেকটা অভ্যস্ত। অতটা সমস্যা হয় না। তবে টুর্নামেন্ট না খেলতে পারলে ভালো লাগে না। সবার মধ্যে করোনা আতঙ্ক ঢুকে পড়েছে। কী অবস্থা যে হয় সামনের দিকে!’

দাবা খেলে সংসার চলে জিয়ার। করোনাতে সব থমকে যাওয়ায় জীবনযাপনে নিশ্চয় প্রভাব পড়েছে? এই গ্র্র্যান্ডমাস্টার বললেন, ‘আমরা কষ্ট করছি। আগের জমানো টাকা দিয়ে চলছি। যদিও হিমশিম খাচ্ছি। ভবিষ্যতে কী হবে, বলা যাচ্ছে না।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি