করোনাকালে ভিন্নভাবে ভারোত্তোলন প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ২২:২৭আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:৩৫

করোনাকালে ভিন্নভাবে ভারোত্তোলন প্রতিযোগিতা করোনাভাইরাসের থাবায় দেশের ক্রীড়াঙ্গনের সব খেলাই বন্ধ। তবে পরিস্থিতি বিবেচনা করে কোনও কোনও ফেডারেশন প্রস্তুতি নিচ্ছে মাঠে খেলা ফেরানোর। এই যেমন ভারোত্তোলন ফেডারেশন। তারা আগস্টের শেষে আয়োজন করতে চাইছে ‘জাতীয় ক্লাব কম্পিটিশন’।

তবে প্রতিযোগিতাটি এবার একটু ভিন্নভাবে করার ইচ্ছা ফেডারেশনের। আগে যেখানে এক ভেন্যুতে সারাদেশের প্রতিযোগীরা অংশ নিতেন, এবার তা হচ্ছে না। এবার যার যার ভেন্যুতে প্রতিযোগীরা সংশ্লিষ্ট ইভেন্টে অংশ নেবেন। তারপর স্থানীয় জাজ বা কোচেরা সেই ফল ফেডারেশেনে পাঠিয়ে দেবেন। ফেডারেশনের বিচারকরা মিলে তখন বিজয়ীদের নাম ঘোষণা করবেন। তবে সবকিছুই হবে সামাজিক দূরত্ব মেনে।

বাংলা ট্রিবিউনকে তেমনটাই জানিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, ‘করোনার এই সময়ে অনেকদিন ধরে খেলা নেই। ভারোত্তোলকরা যেন খেলার মধ্যে থাকে, তাই আমরা ক্লাবদের নিয়ে প্রতিযোগিতা করবো। এবার প্রতিযোগিতায় ঢাকার বাইরের ক্লাবরাই থাকবে।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘যে সব ভারোত্তোলক সার্ভিসেস কিংবা অন্য কোথাও চাকরি করছে না, তারাই খেলবে। তাদের নিয়েই প্রতিযোগিতা করবো। করোনা পরিস্থিতিতে সব ধরনের গাইডলাইন মেনে হবে এই প্রতিযোগিতা।’

১৩ জেলার ১৬ ক্লাবের ২০১ জন ভারোত্তোলক অংশ নেওয়ার কথা আছে জাতীয় ক্লাব প্রতিযোগিতায়। বিজয়ীদের আর্থিক পুরস্কারও দেবে ফেডারেশন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী